editor
প্রকাশিত: 9:19 PM, February 19, 2021
কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাট দারুল উলূম মাদ্রাসায় সায়িত উপ-মহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা মুশাহিদ বায়মপুরী রহ. এর কবরের পাকা দেওয়াল ভেংগে নতুন করে সংস্কার কাজ নিয়ে জনমনে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হলে এনিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। মাদ্রাসার সহকারী শিক্ষক ক্বারী হারুন রশীদ চতুলী মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান আল্লামা মুশাহিদ বায়পুরীর কবর ভাংগা হয়নি নতুন করে সংস্কার করে হেফাজত করা হয়েছে।
মাদ্রাসার মুহতামিম আল্লামা শায়খে মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরী আজ শুক্রবার বাদ জুমআ মাদ্রাসায় উপস্থিত হয়ে আল্লামা মুশাহিদ বায়মপুরী রহ. এর কবরের ওয়াল ভেংগে নতুন ভাবে সংস্কার ও হেফাজত কল্পে কবরের কাজ পরিদর্শন ও যিয়ারত করেন। এছাড়া তিনি কানাইঘাট বাজার মসজিদে জুমার পূর্বে সকল মুসল্লিগনের উদ্দেশ্যে বলেন, মাদ্রাসায় অবস্থিত আল্লামা মুশাহিদ বায়মপুরীর কবর কে আসন্ন জলসা উপলক্ষ্যে সৌন্দর্য বর্ধনের জন্যে সংস্কার করা হয়েছে। আপনারা কি এ কাজকে সমর্থন করেন তখন উপস্থিত মুসল্লিয়ানে কেরামগণ অকুণ্ঠ সমর্থন জানান।
বায়মপুরীর কবর যিয়ারত কালে সেখানে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ রহ. এর কবর ভাংগা হয়নি। পুরাতন ওয়াল ভেংগে হেফাজত কল্পে সংস্কার করা হয়েছে। এতে আল্লামা মুশাহিদ বায়মপুরী রহ. ভক্তগণকে বিভ্রান্তি না হওয়ার জন্য আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার নাইবে মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন শায়খে দূর্লভপুরী, মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা সামছুদ্দীন দূলর্ভপুরী, মাওঃ ক্বারী হারুন রশীদ চতুলী, মাওঃ বদরুল ইসলাম আল ফারুক, মাওঃ আসাদ আহমদ, মাওঃ জুনায়েদ শামীম সহ মাদ্রাসার উস্তাদ ও তালাবাগণ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন