admin
প্রকাশিত: 5:37 PM, February 20, 2021
বিশ্বনেতা, বঙ্গবন্ধুর সাহসী কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ করোনা ভ্যাকসিন পেয়েছে প্রথমেই। যখন ভ্যাকসিন নিয়ে গবষণা করা হয় তখনই অগ্রিম টাকা দিয়ে রাখেন এবং দেশে ভ্যাকসিন নিয়ে আসেন। এজন্য বিশ্বের অন্যান্য দেশের আগে ভ্যাকসিন এনে দেশের মানুষের মনোবল বৃদ্ধি করেছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আওয়ামীলীগ নেতা ও সিলেট মদনমোহন কলেজের প্রভাষক মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েব।
সবার আগে টিকা গ্রহনের ইচ্ছা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য ১০/০২/২০২১তারিখে নিবন্ধন করেন ১৬/০২/২০২১ তারিখে মেসেজ পান ২০ ফেব্রুয়ারি শনিবার সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা গ্রহণ করেন প্রভাষক সুয়েব।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিস্টে সোসাইটি সিলেটের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের কো-অর্ডিনেটর মোঃ নাজিম খান, সিনিয়র নার্স শিউলী সুলতানা ও যুব রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের তরুণযোদ্ধা রিনা বেগম, বদরুল আজাদ শুভ, পলাশ গুন, আমিনা বেগম, মোক্তাদিজ্জামান প্রমুখ।টিকা গ্রহণ করে প্রভাষ সুয়েব বলেন, করোনা প্রাদুর্ভাব শুরু থেকে মাননীয় প্রধানমন্ত্রী ধরণিকন্যা শেখ হাসিনা দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তাঁর অগ্রযাত্রায় সহযোগিতার অংশ হিসেবে করোনা ভাইরাস মহামারির শুরু থেকেই সিলেট মহানগরী থেকে সুনামগঞ্জের টাংগুয়ার হাওরসহ জেলার দুর্গম এলাকায় মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছি আর ভেবেছি কখন ভ্যাকসিন আসবে, নিজে কখন সংক্রমিত হবো তা ভাবিনি। আজ এ আঁধার কেটে যাচ্ছে। মোহাম্মমদ সুয়েবুর রহমান সুয়েব মহান আল্লাহর দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের জন্য দেশবাসীর দোয়া চান। তিনি সুস্থ থেকে দেশের জন্য কাজ করতে পারেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দ, ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজা, বিশ^ স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য গবেষক, ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্য সারাবিশ্ব আজ করেনা ভাইরাস নিয়ন্ত্রণের দারপ্রন্তে।
মহামারি করোনা আক্রান্তসহ সকল শাহাদত বরণকারীদের জান্নাত কামনা করেন।সরকারি হাসপাতালে করোনা ভ্যাকসিন টিকা দেয়ার জন্য ও নতুন কেন্দ্র খুলে প্রত্যন্ত অঞ্চলসহ ছাত্র-শিক্ষক সকলকে ভ্যাকসিনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। ডাক্তার, নার্স, প্রশাসন, গণমাধ্যমযোদ্ধা, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নেতাকর্মী, সেচ্ছাসেবক সহ সকল করোনাযোদ্ধাগণকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানান ও তাঁদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন।তিনি সকলকে নির্ভয়ে টিকা গ্রহন করে, করোনামুক্ত দেশ গড়ার অনুরোধ জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন