admin

প্রকাশিত: 7:29 PM, February 20, 2021

ছাতকে সুরঞ্জিত সেনগুপ্ত ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান

ছাতকে সুরঞ্জিত সেনগুপ্ত ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান

ছাতক-দোয়ারাবাজার এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, প্রয়াত জননেতা আব্দুস সামাদ আজাদ ও প্রয়াত জননেতা সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশের রাজনীতির দুই দিগপাল ব্যক্তিত্ব। বাংলাদেশ এবং মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তাদেরকে বাদ দিয়ে লিখা যাবে না কোনদিন। হাওর অঞ্চলখ্যাত সুনামগঞ্জের এই দুই কৃতিমান প্রাণ পুরুষের স্মৃতি চির অম্লান রাখতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা দরকার। যারা আব্দুস সামাদ আজাদ এবং সুরঞ্জিত সেন গুপ্তের রক্ত, শ্রম, ঘামে সাজানো বাগানে উড়ে এসে জুড়ে বসেছেন এবং এই মহান নেতাদের অবদান অস্বীকার করছেন, ষড়যন্ত্র করছেন ভাটির ত্যাগি মানুষ কোনো দিন তাদেরকে ক্ষমা করবে না।

তারা ইতিহাসে বেঈমান হিসেবে চিহ্নিত থাকবেন।তিনি বলেন, পাগলা-রাণীগঞ্জ সড়ক বাস্তবায়নে আব্দুস সামাদ আজাদ অক্লান্ত পরিশ্রম করেছেন। রানীগঞ্জ ব্রীজ সামাদ আজাদের নামে নামকরণ করলে এই ঋণ কিছুটা হলেও লাঘব হবে। এ কাজ আমাদের সবাইকে মিলেমিশে করতে হবে।শনিবার (২০ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলার ছাতকের গোবিন্দগঞ্জে আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিত বিশিষ্ট ‘বাবু সুরঞ্জিত সেনগুপ্ত ভবন-এর’ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ এবং গোপালগঞ্জকে সমান চোখে দেখেন। তাই তিনি আমাদের হাওরাঞ্চলকে অগ্রাধিকার দিয়ে তাঁর উন্নয়নের মহাযজ্ঞ চালাচ্ছেন। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হাওর বাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হসিনার উপহার।সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, অক্লান্ত প্রচেষ্ঠায় ছাতক-দোয়ারায় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ রাজনীতিবীদ ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হচ্ছে। ইতোমধ্যে মুক্তিযুদ্ধের সংগঠক ডা. হারিস আলীর নামে জাউয়া ডিগ্রি কলেজের ভবনের নামকরণ, গোবিন্দগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ে লুৎফুর রহাম সরকুম ভবন, কালারুকা কমর আলী উচ্চ বিদ্যালয়ে সাবেক স্পীকার হুায়ুন রশিদ চৌধুরীর নামে ভবনের নাম করণ করা হয়েছে।

এই কার্যক্রম অব্যাহত থাকবে।অনুষ্ঠানে আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হাজি মখলিছুর রহমান সভাপতিত্ব করেন। ‘বাবু সুরঞ্জিত সেনগুপ্ত ভবনের’ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম। ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার নির্বাহী সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাব-এর সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন রায়, ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, গোবিন্দগঞ্জ সৈয়দের গাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, আলহাজ্ব নিজাম উদ্দিন, উত্তর খুরমা উইনয়নের চেয়ারম্যান বিল্লাল হোসেন, উত্তর খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজর আলী, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল ইসলাম পলাশ প্রমুখ। সমস্ত অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন ছাতক উপজেলা যুবলীগ-এর সাংগঠনিক সম্পাদক এইচ এম আরজ আলী ও মিজানুর রহমান রাসেল। উল্লেখ্য, ২০১১ সালে সুনামগঞ্জ জেলার ছাতকের গোবিন্দগঞ্জের বোড়াইরগাঁও এ আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে ব্যাপক সাফল্য অর্জন করেছে। বিজ্ঞপ্তি:

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে