editor
প্রকাশিত: 4:49 PM, February 21, 2021
নিজস্ব প্রতিবেদক:
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি দিনটিতে ‘বাংলা’কে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র-যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠীর চোখরাঙানি ও প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। মায়ের ভাষা বাংলা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শঙ্কিত করে তোলে।
সেদিন ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেসকো) ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়।বাংলাদেশের জনপ্রিয় আইপি চ্যানেল বায়ান্ন টেলিভিশন সিলেট বিভাগ এর আয়োজনে ও কবি নূরুদ্দীন রাসেল এর নেতৃত্বে আজ (২১ফেব্রুয়ারী) রবিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহান শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ এর সময় উপস্থিত ছিলেন বায়ান্ন টেলিভিশন এর সিলেট ব্যুরো প্রধান কবি নূরুদ্দীন রাসেল, বায়ান্ন’র বার্তা সম্পাদক শাহ সাজু, ডেইলি বিডি নিউজ ডটনেট’র সম্পাদক ফারহানা বেগম হেনা, বায়ান্ন’র সহকারী বার্তা সম্পাদক শিপন চন্দ জয়, উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ নার্স এসোসিয়েশন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম বাবুল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদিকা কবি সুরাইয়া পারভীন লিলি, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, নাহিমা ফাউন্ডেশন-ইউ.কে এর বাংলাদেশ শাখার নির্বাহী পরিচালক তুরণ তালুকদার, আজকের সিলেট’র প্রধান সম্পাদক সাইফুর তালুকদার, এডভোকেট মোঃ মামুন রশীদ, মোঃ ছায়াদ আলী, বায়ান্ন’র স্টাফ রিপোর্টার শাহানা আক্তার জেরিন, শাওন চৌধুরী শান, ইমরান আহমেদ, জায়েদ আহমেদ, অর্জুন বিশ্বাস, জৈন্তা প্রতিনিধি প্রণাত কান্তি দেব, প্রতিনিধি মোঃ আজির উদ্দিন, ইসমাঈল আলী টিপু।
অন্যান্যের মধ্যে মোঃ শাহজাহান, আজিজুল বারী রিপন, রায়হান আহমেদ রাজু, ফরহাদ আহমেদ, আব্দুর রব খিজির, জান্নাত রহমান তালুকদার, ফারহাত রহমান তালুকদার প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন