admin

প্রকাশিত: 3:44 PM, February 22, 2021

বিশ্বনাথে কোভিড-১৯ বিষয়ক  অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বিশ্বনাথে কোভিড-১৯ বিষয়ক    অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি:

ফেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) সংঘ প্রকল্পের আয়োজনে কোভিড-১৯ বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সিলেটের বিশ্বনাথ রামপাশা ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর। বক্তব্যে তিনি বলেন, আমরা দীর্ঘ এক বছর ধরে করোনার সাথে যুদ্ধ করে আসছি। ইতিমধ্যে করোনার ২য় ঢেউ মোকাবিলা করছি। এখন আমাদের দেশে করোনার টিকা এসেছে।

যা বিশ্বের অনেক ধনী দেশও পায়নি। এটা শুধুমাত্র আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। তিনি বলেন, করোনা দীর্ঘস্থায়ী থাকবে। এজন্য প্রত্যেককে করোনার টিকা নিতে হবে এবং সবাইকে করোনার টিকা নিতে উদ্বুদ্ধ করতে হবে।

তিনি সংঘ প্রকল্পের করোনকালীন সময়ের কার্যক্রমকে ধন্যবাদ জানিয়ে আগামীতে সবাইকে করোনা টিকা নেয়ার জন্য উদ্বুদ্ধ করার জন্য ইউথ লিডারদের প্রতি অনুরোধ জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম সরকার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, থানার এসআই জয়ন্ত সরকার, হলিচাইল্ড স্কুলের পরিচালক আতিকুর রহমান আতিক, ইউপি সদস্য জামাল আহমদ, ব্যবসায়ী হোসাইন আহমদ শাহীন।

এসময় প্রকল্পের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন সংঘ প্রকল্পের সমন্বয়কারি পারভেজ আহমদ।সংঘ প্রকল্পের সমন্বয়কারি সুমন ইসলামের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, সংঘ প্রকল্পের সমন্বয়কারি তন্ময় নাথ তনু, রামপাশা ইউনিয়নের সংঘ প্রকল্পের ইউথ ক্লাবের ৬নং ওয়ার্ডের সভাপতি হাফিজা খানম, ৫নং ওয়ার্ডের সভাপতি আশরাফ আহমদ, ৯ নং ওয়ার্ডের সভাপতি সুলতানা বেগম, দৌলতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি মো. জামাল উদ্দিন, ৫নং ওয়ার্ডের সভাপতি হেলাল আহমদ হাসান, দেওকলস ইউনিয়নের পিয়ার লিডার প্রবীর কান্তি দে প্রমুখ।অ্যাডভোকেসি সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলার রামপাশা, দৌলতপুর ও দেওকলস ইউনিয়নের প্রকল্পের ইউথ লিডাররা ও অংশগ্রহণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন