editor
প্রকাশিত: 5:16 PM, February 22, 2021
অনলাইন ডেস্ক:
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের ফটকের তালা ভেঙে প্রবেশ করার ঘটনায় নিন্দা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অবিলম্বে এসব শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশনা দিয়েছেন তিনি। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভার্চুয়ালি এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ নির্দেশনা দেন।
ডা. দীপু মনি বলেন, এক শ্রেণির মানুষ বর্তমান সরকারকে নানাভাবে ঝামেলায় ফেলার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে। বর্তমানে তাদের মতাদর্শের কিছু শিক্ষার্থীদের দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বন্ধ থাকা আবাসিক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে উসকিয়ে দেয়া হচ্ছে।তিনি আরও বলেন, কেউ কেউ বিসিএস পরীক্ষার প্রস্তুতির নেয়ার জন্যও হলে ওঠার চেষ্টা করছে। সব বিষয় বিবেচনা করে আগামী ২৪ মে (পবিত্র ঈদুর ফিতরের পর) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেয়া হবে।প্রথমে জোর করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা আবাসিক হলগুলোর ফটকের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর ঢাবি, রাবিসহ আরও কিছু বিশ্ববিদ্যালয়ে হল খোলার দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জোর করে হলে প্রবেশ করে অবস্থান নেন।এমন পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে পবিত্র ঈদুর ফিতরের পর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস-পরীক্ষা চালুর কথা জানালেন শিক্ষামন্ত্রী।
সেই সঙ্গে জোর করে হলে প্রবেশ করা শিক্ষার্থীদের অবিলম্বে তিনি হল ত্যাগের নির্দেশ দেন।শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হলগুলো দীর্ঘ এক বছর থেকে বন্ধ রয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় বর্তমানে সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। ক্যাম্পাস ও আবাসিক হল খোলার পরে সবাই যাতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সে ব্যবস্থা করতে হবে।দীপু মনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় খোলার পর সবার সুরক্ষায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান করা হবে।
এজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। দ্রুত সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। বর্তমানে শিক্ষকদের টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন