admin
প্রকাশিত: 10:05 PM, February 22, 2021
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট- ১৯৩৩) এর ১০ম জেলা সম্মেলন সফলের লক্ষ্যে এক প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সুরমা পয়েন্টে জমায়েত হয়ে লাল পতাকা মিছিল বের হয়। মিছিলটি জিন্দাবাজার, বারুতখানা, জেল রোড, ধোপাদিঘীর পাড় হয়ে বন্দর বাজার সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেক মিয়ার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মো আনছার আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইমান আলী, দক্ষিন সুরমা উপজেলা কমিটির সভাপতি মো. মনির হোসেন, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি মো. রাশেদ আহমদ ভূইয়া, শাহপরান থানা কমিটির সভাপতি মোঃ দুলাল মিয়া, তালতলা সুরমা মার্কেট কাজির বাজার আঞ্চলিক কমিটির সভাপতি মো. জুয়েল আহমদ, কদমতলী আঞ্চলিক কমিটির সভাপতি মো. ফয়েজ খাঁন, চন্ডিপুল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো সুনু মিয়া (সাগর), বাবনা আঞ্চলিক কমিটির সম্পাদক আব্দুল মোমিন, বন্দর বাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা, আগামী ২৪ ফেব্রুয়ারি ১০ম জেলা সম্মেলন সফল এবং শ্রেনী সচেতন সংগ্রামী নেতৃত্ব প্রতিষ্ঠার সম্মেলনে সর্বাত্মকভাবে ভূমিকা রাখার আহবান জানান।সম্মেলন উদ্বোধন করবেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়, প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শ্রমিকনেতা তফাজ্জল হোসেন। বিজ্ঞপ্তি:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন