editor

প্রকাশিত: 2:22 PM, February 24, 2021

বসন্তের কোকিলরা দুঃসময়ে দলে থাকবে না : সেতুমন্ত্রী

বসন্তের কোকিলরা দুঃসময়ে দলে থাকবে না : সেতুমন্ত্রী

বিরল প্রজাতির ভাইরাসে আক্রান্ত বিএনপি: কাদের

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা দুঃসময়ে আওয়ামী লীগের সঙ্গে ছিল, যারা ত্যাগ করেছে তাদের মূল্যায়ন করতে হবে। বসন্তের কোকিলরা আবার দুঃসময় এলে তারা কিন্তু দলে (আওয়ামী লীগ) থাকবে না।বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে অবস্থিত হোটেল ইম্পেরিয়ালের কনভেনশন হলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লাগের সাধারণ সম্পাদক বলেন, আজকের বর্ধিত সভার পর আগামী তিন মাসের মধ্যে গঠনতন্ত্রের ৩৫ (১) ধারা অনুযায়ী সব ইউনিটের কমিটি গঠনের কাজ শেষ করতে হবে। ইউনিট কমিটি গঠন শেষ হলে ৩৫ (২) ধারা অনুযায়ী পরবর্তী তিন মাসের মধ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।তিনি বলেন, সব ওয়ার্ডের সম্মেলন শেষ হলে পরবর্তী তিন মাসের মধ্যে থানা আওয়ামী লীগের সম্মেলন শেষ করতে হবে। আমি এ ব্যাপারে মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিয়েছি।

কেউ এই নির্দেশনা পালনে ব্যর্থ হলে তাকে দায় নিতে হবে।দলীয় শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করা হলে কাউকে ছাড় দেয়া হবে না জানিয়ে কাদের বলেন, দলের আগামী কার্যনির্বাহী সংসদের সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।এ সময় তিনি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত হয়ে সরকারকে হটিয়ে পুতুল সরকার বসানোর আন্তর্জাতিক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন।

এ অপতৎপরতার বিরুদ্ধে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।দিনব্যাপী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফী। সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সভা পরিচালনা করেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন