editor
প্রকাশিত: 11:32 PM, December 10, 2020
পদ্মাসেতু দৃশ্যমান, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে অবদান। গতকাল বৃহস্পতিবার ৪২টি খুঁটির সঙ্গে স্প্যানগুলো জোড়া দেওয়ার মাধ্যমে পুরো সেতু দৃশ্যমান হয়েছে। এই অসম্ভবকে সম্ভব করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপিকে অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য মস্তাক আহমদ পলাশ। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, পদ্মা সেতুর স্বপ্ন এখন সবার চোখের সামনে প্রস্ফুটিত হয়েছে। এটা আমাদের জাতীয় সক্ষমতার প্রকাশ। অনেকেই পদ্মা সেতু নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। নিজস্ব অর্থায়নে সম্ভব কি না, সেই প্রশ্ন তোলা হয়েছিল। কিন্তু একজন ছিলেন অবিচল। তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সাহসী নেতৃত্বের সোনালি ফসল দেশের মানুষ দেখতে পাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। তবুও স্বাধীনতা বিরোধী একটি চক্র দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধা দিতে নানা ইস্যু তৈরী করে দেশকে অস্থিতিশীল করতে চায়। যতদিন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতে দেশ থাকবে ততোদিন কোন ষড়যন্ত্রই মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন