editor
প্রকাশিত: 3:19 PM, February 24, 2021
অনলাইন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বৃহত্তর স্বার্থে সর্বোত্তম সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন। তিনি আরো বলেন, সরকার শিক্ষার্থীদের কল্যাণেই সিদ্ধান্ত নেবে।
এদিকে স্থগিত হওয়া পরীক্ষা নেওয়ার দাবিতে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। সমাধান চান এ মাসেই।কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন তারা। এদিকে সড়ক অবরোধের কারণে রাজধানীর ব্যস্ততম বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের চলমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে বুধবার সকালেও সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে নীলক্ষেতে মোড়ে যান চলাচল বন্ধ থাকায় রাজধানীর ব্যস্ততম বেশ কয়েকটি সড়কে দেখা দেয় তীব্র যানজট।
চরম ভোগান্তিতে পড়েন শাহবাগ, কাঁটাবন, সায়েন্স ল্যাব, ধানমন্ডি, আজিমপুরসহ বিভিন্ন রুট ব্যবহারকারী যাত্রী ও পথচারীরা। দীর্ঘ যানজটের কারণে অতিষ্ঠ হয়ে অনেকেই হেঁটে গন্তব্যে রওনা দেন।পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সরে না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন