editor
প্রকাশিত: 11:38 PM, December 10, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (সংরক্ষিত) মস্তাক আহমদ পলাশ। মস্তাক আহমদ পলাশ দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক । গত শনিবার সিলেট জেলা ক্রীড়া সংস্থার এক প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসলাম উদ্দিন এ ঘোষণা দেন। ঘোষিত প্রজ্ঞাপনে বলা হয় সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্টানের নিমিত্তে ঘোষিত তফসিল মোতাবেক দাখিলকৃত মনোনয়নপত্র সমূহ বাছাই ক্রমে বৈধ প্রার্থীগণের তালিকা ২১ নভেম্বর প্রকাশ করা হয়। তফসিল মোতাবেক ২৪ নভেম্বর বিকাল ৫টায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল। এতে নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশিত বৈধ প্রার্থীগণের তালিকার কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে ঐদিন প্রকাশিত বৈধ প্রার্থীগণের তালিকা সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে চুড়ান্ত প্রার্থী তালিকা হিসেবে বিবেচিত হয়। বাতিলকৃত মনোনয়ন প্রত্যাশিগণ জেলা ক্রিড়া সংস্থার গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৬ এর ২৬.৫ উপনুচ্ছেদ মোতাবেক সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট বিভাগীয় ক্রিড়া সংস্থার সভাপতি বরাবরে আপিল দায়েরের সুযোগ পান। এতে ৩০ নভেম্বর মস্তাক আহমদ পলাশের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। যার কারনে নির্বাহী সদস্য (উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক) (সংরক্ষিত) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মস্তাক আহমদ পলাশকে নির্বাচিত ঘোষণা করা হয়। এদিকে গত মঙ্গলবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ২০২১-২০২৩ সালের নতুন কমিটির নির্বাচনে বাবুল- জামিল পরিষদ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মস্তাক আহমদ পলাশ।
সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় মস্তাক আহমদ পলাশ সদস্য নির্বাচিত হওয়া সিলেটের হালচাল ও সিলেটের সময়ের সম্পাদক ও প্রকাশক পারভীন বেগম আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন