admin
প্রকাশিত: 11:05 PM, February 25, 2021
বালাগঞ্জ প্রতিনিধিঃ
বালাগঞ্জের বড়ভাঙ্গা নদীর উপর নির্মিতব্য দেশরত্ন শেখ হাসিনা সেতু বাস্তবায়নের দাবিতে সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে দেশরত্ন শেখ হাসিনা সেতু বাস্তবায়ন পরিষদ।স্মারকলিপিতে যত দ্রুত সম্ভব বালাগঞ্জের বড়ভাঙ্গা নদীতে প্রধানমন্ত্রীর নামে নামকরণকৃত সেতুর নির্মাণ কাজ শুরু করার দাবি জানানো হয়। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন দেশরত্ন শেখ হাসিনা সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো. হারুন মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. আশিক মিয়া ও সদস্য সচিব সাংবাদিক আবুল কাশেম অফিক।
পরে, ডাকযোগে স্মারকলিপির অনুলিপি প্রধানমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হয়।স্মারকলিপি সূত্রে জানা যায়, ২০১৮ সালে স্থানীয় উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় পৌঁনে ৩ কোটি টাকা ব্যায় নির্ধারণ করে দু’জন সংসদ সদস্যের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নামে সেতুর কার্যক্রম শুরু হয়েছিল, কিন্তু অজ্ঞাত কারণে সেতুর কাজ প্রায় ৩ বছর থেকে বন্ধ রয়েছে।দেশে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হচ্ছে। ক্রমান্বয়ে বাংলাদেশ উন্নয়নের রোলমডেলে রূপান্তরিত হচ্ছে।
কিন্তু বালাগঞ্জবাসী কেন সেই উন্নয়ন থেকে বঞ্চিত? উল্লেখ্য, এই সেতুটি বাস্তবায়িত হলে উপজেলা সদরের সাথে বালাগঞ্জ সদর ইউনিয়নের একাংশ, পশ্চিম গৌরীপুর ও দেওয়ান বাজার ইউনিয়নের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। বালাগঞ্জ ও পার্শ্ববর্তী রাজনগর উপজেলার মানুষ এই সেতু দিয়ে সুলতানপুর সড়কে সিলেটের সাথে স্বল্প সময় ও কম খরচে যাতায়াত করতে পারবে। পাশাপাশি বালাগঞ্জসহ পার্শ্ববর্তী বাজারগুলোর ব্যবসা বাণিজ্যে ব্যাপক উন্নতি সাধিত হবে, ফলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে।এদিকে, বালাগঞ্জের বড়ভাঙ্গা নদীতে দেশরত্ন শেখ হাসিনা সেতু নির্মাণের দাবিতে গত ১৫ ফেব্রুয়ারি বালাগঞ্জের সর্বস্থরের জনতা এক মানববন্ধন করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন