editor
প্রকাশিত: 2:52 PM, February 27, 2021
শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২১ পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১ টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয় যা একাডেমিক ভবন সি’র সামনে এসে একটি সমাবেশে মিলিত হয়।
র্যালি পরবর্তী সমাবেশে পরিসংখ্যান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সাবিনা ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রহমত আলী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমান প্রেক্ষাপটে বহির্বিশ্বের সঙ্গে মানসম্মত তথ্যের আদান-প্রদান নিশ্চিত করে উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ পালিত হয়ে আসছে। পরিসংখ্যান ছাড়া বর্তমান সময়ে চলা অসম্ভব। তথ্য-উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ অনেক দূর এগিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থানের পেছনে পরিসংখ্যান বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এদিকে, সকাল ১১ টার দিকে ‘টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে পরিসংখ্যানের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের কি-নোট স্পিকার ছিলেন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন। উল্লেখ্য, ‘নির্ভরযোগ্য পরিসংখ্যান টেকসই উন্নয়নের উপাদান’ স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে দিবসটি পালন করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে