admin
প্রকাশিত: 7:41 PM, February 27, 2021
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি কলেজ মাঠে ৩২ দলের অংশ গ্রহণে ১ম কয়েছুন্নুর টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। ছাত্রনেতা আকমল হোসেনের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক শাফি মোহাম্মদের পরিচালনায় টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না।
আরও অতিথির বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রথম পুরস্কার মোটরসাইকেল দাতা যুক্তরাজ্য প্রবাসী আলতাফ হোসেন ও যুক্তরাজ্য প্রবাসী ফয়জুল হক ছমির। উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আলাল হোসেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ রুয়েল, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুবল দেব, স্থানীয় কেশবপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক ছানাফর আলী।
আরও বক্তব্য রাখেন, ক্রীড়া সংগঠক কামাল হোসেন, প্রবাসী আব্বাস আলী, ক্রীড়া সংগঠক জুয়েল আহমদ, ছাত্রনেতা জাবির আহমদ চৌধুরী, কাশেম আহমদ প্রমুখ। টুর্নামেন্টের প্রথম পুরস্কার মোটরসাইকেল থাকলেও দ্বিতীয় পুরস্কার ফ্রিজ যুক্তরাজ্য প্রবাসী রিপন মিয়ার সৌজন্যে থাকছে। ফ্রান্স প্রবাসী রেদুয়ান আহমেদ’র সৌজন্যে প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ প্রদান করা হবে।
উদ্বোধনী খেলায় বিশাল রানের ব্যবধানে নিজেদের মিশন ভালোভাবে সম্পন্ন করেছে সৌলজার ইউনাইটেড। তারা টসে জিতে মাহবুবুর রহমান শিপনের অনবদ্য সেঞ্চুরিতে ২১১ রান সংগ্রহ করে। বড় রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭৫ রানে থেমে যায় কলেজ পাড়া একাডেমির ইনিংস। ফলে বিশাল রানের জয় পায় সৌলজার ইউনাইটেড। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সৌলজারের হয়ে সেঞ্চুরি করা শিপন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে