admin
প্রকাশিত: 8:24 PM, February 27, 2021
নিজস্ব প্রতিবেদক
হজরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আওলিয়ার স্মৃতি বিজরিত টিলা লাক্কাতুরায় মালনিছড়া চা-বাগানের ভেতর অবস্থিত টিলা সংরক্ষণের লক্ষ্যে প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষ্যে মালনীছড়া চা-বগানে এক মতবিনিময় ও মিলাদ অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত শাহজালাল (রহ.) দরগাহ শরীফের মোতাওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান।
প্রধান অতিথির বক্তব্যে, হজরত শাহজালাল (রহ.) দরগাহ শরীফের মোতাওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান বলেন, প্রতি বছর ২৬ শাওয়াল ‘লাকড়ি তোড়া’ উৎসব পালন করে আসছেন ভক্ত-অনুরাগীরা। শাহজালালের (রহ.) জীবদ্দশায় এভাবে লাকড়ি সংগ্রহ করে রান্না করা হতো। সে ঐতিহ্য রক্ষা করতে এবং সংরক্ষণের উদ্যোগে আমারা একটি প্রাচীর নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করি। সেই ধারাবাহিকতায় দানবীর ডা. সৈয়দ রাগীব আলী আমাদেরকে সহযোগিতা করার জন্য আজ ভিত্তিপ্রস্থর স্থাপন করতে পারছি।
এছাড়া তিনি আরো বলেন এখানে দাতা সদস্য হিসেবে একটি গেট দানবীর রাগবী আলীর নামে আমরা তৈরি করব। সিলেটের মানুষ ইতিহাস জানার জন্য এই কাজগুলো আমরা করছি।হজরত শহাজালাল (রহ.) ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. মকন মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন শিল্পপতি দানবীর ড. সৈয়দ রাগীব আলী।
দানবীর ডা. সৈয়দ রাগীব আলী তাঁর বক্তব্যে বলেন, সিলেট মানেই যেন হজরত শাহজালাল (রহ.)।প্রায় ৭০০ বছর আগে জন্মভূমি ছেড়ে ধর্ম প্রচারে আসা সাধক পুরুষ শাহজালালই (রহ.) এখন সিলেটের আরেক পরিচয়। তাঁর কারণে সারা দেশের মানুষ আলাদা সম্মান করেন সিলেটকে, সিলেটের মানুষকে।মতবিনিমিয় সভায় সমাপ্তিতে আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান শাহজালাল (রহ.)-এর স্মৃতি বিজরিত ‘লাকড়ি তোড়া’ স্থানে প্রাচীর নির্মাণে সহযোগিতা করার জন্য দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রাচীর নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন ও আলোচনা সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,হজরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সিনিয়র সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, সহসাধরণ সম্পাদক কাজী নুরুল আলম চৌধুরী, শিল্পপতি মটুক হাজি, এসএম হারুন চিশতি, ইঞ্জিনিয়ার এম ফাহিম আহমেদ ফারাবী, মোহাম্মদ আমীরুল ইসলাম কবির, হজরত শাহজালাল (রহ.) মাজারের খাদেম মো. নিজাম উদ্দিন, সৌরভ সোহেল, মো. লিটন আহমদ, জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, সিলেট সামাজিক ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, আইনুল আলম চৌধুরী আরিফ, এসএম জালালাবাদী প্রমুখ।মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ নিজাম উদ্দিন চৌধুরী।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন