editor
প্রকাশিত: 4:47 PM, February 28, 2021
নিজস্ব প্রতিবেদক :
সিলেটে দুই নারী ও এক পুরুষ সহযোগীসহ পুলিশের জালে আটকা পড়েছেন ‘মাদক সম্রাট’ মো. শাহীন আহমদ (৪০)। শনিবার দিবাগত (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শাহীনের বাড়ি থেকে তাদের আটক করে দক্ষিণ সুরমা থানাপুলিশ।
এসময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, শনিবার দিবাগত (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকার মাদক সম্রাট মো. শাহীন আহমদের বাড়িতে (স্বর্ণালী ব্লক-বি-৪৫) অভিযান চালিয়ে দক্ষিণ থানাপুলিশ বাড়ির মালিক ও মাদকের ডিলার মো: শাহীন আহমদ (৪০), মো. রানা (২৮), আম্বিয়া আহমেদ নীল (২৯) ও লাকী বেগম (২৬)- এই চারজনকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ৩ শ ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি ইয়াবা সেবনের ফয়েল পেপার ও মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা জব্দ করে পুলিশ।অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম। সঙ্গে ছিলেন এসআই কল্লোল গোস্বামী, এসআই স্নেহাশীষ পৈত্য, এএসআই সঞ্জয় চন্দ্র দেব ও কনস্টেবল রুজিনা আক্তার।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন