editor

প্রকাশিত: 6:00 PM, February 28, 2021

পাঁচ দফা দাবিতে সিলেটে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ

পাঁচ দফা দাবিতে সিলেটে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক:

সড়ক দুর্ঘটনা রোধে পাঁচ দফা দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে কাফনের কাপড় পরে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন।রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্বনাথ-ওসমানীনগর ও দক্ষিণ সুরমা উপজেলার তিন উপজেলার সীমান্তবর্তী রশিদপুরে কর্মসূচি চলাকালে কাফনের কাপড় পরে তিন রাস্তার মোড়ে সিলেট-ঢাকা মহাসড়কে ‘মানবভ্রমের মাধ্যমে প্রতীকী গোলচত্বর’ নির্মাণ করে সংগঠনটি।এসময় রাস্তার উভয়পাশে শতশত যানবাহন আটকে থাকায় যানজটের সৃষ্টি হয়।

১০ মিনিটের প্রতীকী মহাসড়ক অবরোধ শেষে পাঁচ দফা দাবি ঘোষণার মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।দাবিসমূহ উপস্থাপন করে আয়োজকরা জানান, অবিলম্বে রশিদপুরে গোলচত্ত্বর ও স্প্রিডব্রেকার নির্মাণ, ট্রাফিক পুলিশ মোতায়েন, সড়কবাতি স্থাপন ও ডিভাইডারের মাধ্যমে পৃথক লেন সৃষ্টি ও দূরপাল্লার বাসে দুজন করে চালক দিয়ে গাড়ি চালানো না হলে আগামীতে মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায় করা হবে।

কর্মসূচিতে একাত্বতা পোষণ করে নিজ নিজ ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশ নেয় মানবসেবা রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন, মানবতার ঘর, বিশ্বনাথ ইসলামি ছাত্রসংস্থা, রাজ সংগীতালয় এবং বাচাঁও হাওর আন্দোলন।সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক মো. ফজল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাতেনের পরিচালনায় কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন জাতীয় কমিটির সদস্য ও সিলেট জেলা বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহসভাপতি তজম্মুল আলী রাজু, বাচাঁও হাওর আন্দোলনের আহবায়ক সাজিদুর রহমান সুহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ডা. বিভাংশু গুণ বিভু, চাউলধণী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আলতাব হোসেন, ডা. গিয়াস উদ্দিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া।

আরও বক্তব্য রাখেন, সিলেট অনলাইন মিডিয়ার সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান হাবিব, দক্ষিণ সুরমার দলিল লেখক শহিদ আলী, সিলেট জেলা পরিবহন শ্রমিক নেতা আব্দুল হাকিম, নাসিং হোমের পরিচালক সফিক আহমদ পিয়ার, বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী ইমরান আহমদ সুমন, বিশ্বনাথ ইসলামি ছাত্র সংস্থার সভাপতি আবুল কাশেম, মানবতার ঘরের উদ্যোক্তা ইকবাল হোসেন, মিয়াদ আহমদ, মুহিন আহমদ নেপুর, বাচাঁও বাসিয়া নদী ঐক্য পরিষদের যুগ্ম-আহবায়ক এসবি সেবু, মানবসেবা রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নূর।

এসময় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।বাংলাদেশ পরিবেশ আন্দোলন জাতীয় কমিটির সদস্য ও সিলেট জেলা বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, সিলেটের বিশ্বনাথ-ওসমানীনগর ও দক্ষিণ সুরমা উপজেলার তিন উপজেলার সীমান্তবর্তী সিলেট-ঢাকা মহাসড়কের রশীদপুরের ঘন ঘন সড়ক দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনারোধে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এরফলে লাশের সারি দিন দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ বলেন, বর্তমান সরকারের সময়ে সড়ক যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য সড়ক দুর্ঘটনার কারণ চিহিৃত করে সড়ক দুর্ঘটনারোধে পরিকল্পিত কোনো উন্নয়ন হয়নি। এ কারণে রশিদপুরসহ দেশের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে প্রতিদিন কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটছে। আর একেকটি পরিবারের সব স্বপ্ন এই সড়ক দুর্ঘটনার মাধ্যমে তছনছ হয়ে যাচ্ছে।

তাই সড়ক দুর্ঘটনা বন্ধে দ্রুত উদ্যোগ নিতে হবে।প্রসঙ্গত, গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭ টায় সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর নামক স্থানে সিলেটমুখি লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও ঢাকামুখি এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) দ্রুতগতির দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে দুই বাসের চালক, একজন চিকিৎসকসহ ৮ জন নিহত হয়েছেন। গুরুতরর আহত হয়েছেন আরও ১৮ জন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন