editor

প্রকাশিত: 3:17 PM, December 17, 2020

সফল জননী ‘জয়িতা’ মঞ্জুশ্রী সিনহা

সফল জননী ‘জয়িতা’ মঞ্জুশ্রী সিনহা

6

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের একজন সফল জননী নারী মঞ্জুশ্রী সিনহা। এক মেয়ে ও দুই ছেলে সন্তান তার। এক মণিপুরী গরীব কৃষক পরিবারের বাবা সূর্যমণি সিংহ ও মাতা কুঞ্জ রাণী সিনহার ঘর আলোকিত করে ১৯৬১ সালের ০৫ মে জন্মগ্রহণ করেন তিনি।
একজন মা হিসেবে সন্তানদের প্রতিষ্ঠিত করতে তিনি যে অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগ শিকার করেছেন তার স্বীকৃতি হিসেবে কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় তাকে ২০২০ সালে ‘সফল জননী নারী’ ক্যাটগরীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করেন।
একমাত্র তার অক্লান্ত পরিশ্রম এবং অদম্য প্রচেষ্টায় বড় ছেলে বিসিএস পাশ করে সহকারী কাস্টমস কমিশনার পদে এবং ছোট ছেলেও বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ কমিশনার পদে কর্মরত আছেন।
অভাব অনটনের মধ্যে নিজেকে শিক্ষিত করে গড়ে তোলার মনস্থির করে মঞ্জুশ্রী সিনহা বর্ণনাতীত বাধা বিপত্তিতে পড়লেও স্বপ্ন বাস্তবায়নে পিছ পা না হওয়ায় মামার বাড়িতে স্থানান্তর হতে বাধ্য হন। সেখানে থেকেই ১৯৭৮ সালে তিনি এস.এস.সি পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে দ্বিতীয় বিভাগে পাশ করেন। তারপর নার্সিং এ ভর্তি হলেও নানা সমস্যার কারণে অসমাপ্ত রেখে বাবার বাড়িতে ফিরে আসলে কিছুদিন পর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পাথারী গাঁও গ্রামের হাইস্কুল শিক্ষক প্রফুল্ল কুমার সিংহ এর সাথে তার বিয়ে হয়ে যায়। বিয়ের পর তিনি পিটিআই ট্রেনিং এ ১৯৭৯-১৯৮০ ট্রেনিং বর্ষে ভর্তি হয়ে সফলতার সাথে সমাপ্ত করেন। তারপর ১৯৮২ সালের ১৬ আগষ্ট প্রাথমিক বিদ্যালয়ে সহ-শিক্ষিকা পদে চাকরীতে যোগদান করেন।
সন্তানদের জন্ম হওয়ার পর তার স্বপ্নগুলো অন্যধারায় প্রবাহিত হয়। স্বামী-স্ত্রীর অল্প আয়ে সংসার সামাল দেওয়া যেখানে কষ্টকর হয়ে পড়ে, সেখানে তিনি সন্তানদের সুশিক্ষিত এবং উচ্চ শিক্ষা প্রদানের মনস্থির করে বিভিন্ন সময় ধার কর্জ করেছেন, নিজের সোনার গহনা বন্ধক দিয়েছেন, এমনকি নিজের নামীয় ভূ-সম্পত্তি বিক্রি করতেও বাধ্য হয়েছেন।
সর্বপুরি তৎকালীন সময়ে গ্রামাঞ্চলে মহিলাদের চাকরী এবং সন্তানদের নিয়ে এমন উচ্চাকাক্সক্ষাকে অন্য দৃষ্টিতে দেখা হতো বলে তার প্রতি বিভিন্ন কুটোক্তি করা হলেও তিনি না থেমে লক্ষ্য পুরণে এগিয়ে যান।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

8 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

7 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

6 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

7 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

7 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

8 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
2