editor
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২১
নিজস্ব প্রতিবেদক
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমান বলেছেন- “বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়া করোনার প্রাদুর্ভাব ও চলমান লকডাউন পরিস্থিতিতে দেশের নিম্ন আয়ের মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। সরকারী সাহায্য সহযোগিতা থেকেও দিনমজুর শ্রেনী পেশার মানুষ বঞ্চিত হচ্ছেন। দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে সামর্থবান ও সচেতন সিলেটবাসীকে এগিয়ে আসতে হবে। সর্বোপরি করোনা ভাইরাসের এই গজব থেকে দেশ-জাতির মুক্তির জন্য আল-কোরানের নির্দেশনা অনুযায়ী ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে।” খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার থানা দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত ভার্চুয়াল থানা দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আজ ৫ জুন ২০২১ সোমবার বিকাল ৩ টায় খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার এক অনলাইন থানা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসান এর পরিচালনায় তড়ড়স অঢ়ঢ়ং মাধ্যমে অনুষ্ঠিত অনলাইন থানা দায়িত্বশীল সভায় থানা শাখা সমূহের ষাণ্মাসিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা, ত্রৈমাসিক পরিকল্পনা পেশ ও পরামর্শ এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ডঃ আহমদ কাদের সহ গ্রেফতারকৃত আলেম উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে গণসংযোগ কর্মসূচি পালনের কর্মকৌশল ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা আবু তামিম, হাফিজ মাওঃ জাবেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, বায়তুলমাল সম্পাদক মোঃ মাসুদ আহমদ, সহসাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাববীর, শাহপরান পূর্ব থানা সভাপতি মোঃ ফারুক মিয়া, জালালাবাদ থানা সসভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদ, কতোয়ালী পশ্চিম থানা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, শাহপরান পশ্চিম থানা সভাপতি মাওলানা আব্দুল হামিদ, দক্ষিণ সুরমা থানা সেক্রেটারি মাওলানা শামসুজ্জামান সাজু, কতোয়ালী পূর্ব থানা সসেক্রেটারি জাহেদ আহমদ চৌধুরী, কতোয়ালী পশ্চিম থানা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, জালালাবাদ থানা সেক্রেটারি হাফিজ মাওঃ সাদিকুর রহমান, বিমান বন্দর থানা সেক্রেটারি মাওলানা শিব্বির আহমদ, শ্রমিক মজলিস সিলেট মহানগর সেক্রেটারী মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
5 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ
2 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
4 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
2 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
4 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
8 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
2 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল