editor
প্রকাশিত: 1:04 AM, August 13, 2021

কিশোরীকে বিভিন্নস্থানে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে এক তরুনীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকালে অভিযান চালিয়ে ৩জন ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ধর্ষকরা হলো- জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হাসেমপুর গ্রামের বাসিন্দা মতিউর রহমান মতিন (২৬), একই গ্রামের দিলদার হোসেন (২৮) ও পাশর্^বর্তী কামারগাঁও গ্রামের বিল্লাল হোসেন (২৬)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল বুধবার (১১ আগষ্ট) সকালে জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হাসেমপুর গ্রামের ২১ বছরের এক তরুনী তার নিজ বাড়ি থেকে নানার বাড়িতে বেড়াতে যাওয়ার সময় তাকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় একই গ্রামের মতিউর রহমান মতিন ও দিলদার হোসেন। পরে পাশর্^বর্তী সিংচাপইড় ইউনিয়নের হবিপুর গ্রামে অবস্থিত মতিউর রহমানের চাচাতো বোনের বাংলো ঘরের ভিতরে ওই তরুনীকে পালাক্রমে ধর্ষন করে।
আর এই ঘটনাটি তাৎক্ষনিক ভাবে জানাজানি হয়ে গেলে তরুনীকে নৌকা দিয়ে পাশর্^বর্তী কামারগাঁও গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে পাঠিয়ে দেয় মতিউর রহমান। পরে বিল্লাল ও তার সহযোগী কামরান মিয়া মিলে ওই তরুনীকে আবারো ধর্ষন করে।
সারাদিন ব্যাপী এঘটনার চলার পর সন্ধ্যায় ধর্ষিতা তরুনীকে বিল্লাল হোসেনের বাড়ি থেকে উদ্ধার করে তার পরিবারের লোকজন। এঘটনার প্রেক্ষিতে রাতেই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি দায়েরের পর রাতেই এলাকার লোকজন ধর্ষক মতিউর রহমান ও দিলদার হোসেনকে আটক থানায় সোপর্দ করে। আর আজ বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকালে পুলিশ অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকে গ্রেফতার করে।
ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন- তরুনী ধর্ষনের ঘটনার সাথে জড়িত প্রধান ৩ আসামীকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে। এঘটনার সাথে জড়িত অন্য আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন