editor

প্রকাশিত: 12:53 PM, October 9, 2021

সড়কপথে ভারতের ট্যুরিস্ট ভিসায় অপেক্ষা করতে হবে

সড়কপথে ভারতের ট্যুরিস্ট ভিসায় অপেক্ষা করতে হবে

সড়কপথে ভারতের ট্যুরিস্ট ভিসায় অপেক্ষা করতে হবে

3

অনলাইন ডেস্ক
ভারত সরকার থেকে ট্যুরিস্ট ভিসা চালু করলেও এখনই কোনো দেশের নাগরিক সড়কপথে ভারতে যেতে পারবেন না। আপাতত বিমান ও সমুদ্রপথে ভারতে যেতে পারবেন।
তবে ধীরে ধীরে সড়ক পথেও প্রবেশের দুয়ার খুলবে।
ভারতের কূটনৈতিক সূত্র জানায়, করোনা ভাইরাসের প্রকোপ বাড়ার কারণে ভারত দীর্ঘ দিন ট্যুরিস্ট ভিসা বন্ধ রাখে। তবে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকলেও অন্যান্য ক্যাটাগরিতে বিশেষ করে মেডিক্যাল, শিক্ষা, ব্যবসা ইত্যাদি ভিসা চালু ছিল। তবে ৭ সেপ্টেম্বর ভারত সরকার আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেয়।
ভারত সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ১৫ অক্টোবর থেকে ট্যুরিস্ট ভিসা আবার চালু হচ্ছে। তবে শুধুমাত্র গ্রুপ ট্যুরিস্টরা যারা চার্টার্ড ফ্লাইট ও এয়ার বাবলে যাবেন তারা এই সুবিধা পাবেন। আর ১৫ নভেম্বর থেকে যে কেউ ব্যক্তিগত ভাবে ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রেও তাকে বিমানে ভ্রমণ করতে হবে।

ভিসার মেয়াদ থাকলেও আবার ভিসা নিতে হবে

ভারতে প্রবেশের ক্ষেত্রে আগে কারো ট্যুরিস্ট ভিসার মেয়াদ থাকলেও নতুন করে আবার ভিসা নিতে হবে। আর এখনই কেউ দীর্ঘ মেয়াদি ভিসা পাবেন না। এখন যে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে, তার মেয়াদ হবে ১ মাস।

3

১২ অক্টোবর থেকে ভিসার আবেদন নেওয়া হবে

ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের ট্যুরিস্ট ভিসার আবেদন ১২ অক্টোবর থেকে নেওয়া হবে। বাংলাদেশের নাগরিকরা আগের মতোই ভিসার আবেদন করতে পারবেন।

৫ লাখ ট্যুরিস্ট ভিসা ফ্রি

ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমণ এর আগে ঘোষণা দিয়েছিলেন করোনার পর প্রথম দফায় ট্যুরিস্ট ভিসা চালু হলে প্রথম যে ৫ লাখ বিদেশি পর্যটক ভারতে আসবেন, তাদের কাছ থেকে কোনো ভিসা ফি নেওয়া হবে না। ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

8

৬ মাসে তিন লাখ ভিসা

করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেও বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা বন্ধ হয়নি। শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকলেও অন্যান্য ক্যাটাগরির ভিসা চালু ছিল, এখনো রয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনেও ভিসা চালু ছিল। করোনা প্রকোপে চলতি বছর ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকলেও এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ৩ লাখেরও বেশি ভিসা দেওয়া হয়েছে। তবে এই ভিসার বেশির ভাগই ছিল মেডিক্যাল ভিসা।

1

সড়ক পথে যেতে আগ্রহীদের অপেক্ষা করতে হবে

বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় ভারতে যারা যান, তাদের মধ্যে বেশিরভাগ ট্যুরিস্ট যান সড়ক পথে। তবে এখনই কেউ সড়ক পথে বা স্থলবন্দর দিয়ে ট্যুরিস্ট ভিসায় ভারতে যেতে পারবেন না। সড়ক পথে যেতে আগ্রহীদের আরো কিছু দিন অপেক্ষা করতে হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ধীরে ধীরে সড়ক পথের জন্যও ট্যুরিস্ট ভিসা চালু হবে।

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

1 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

8 মো: আল-আমিন মিয়া 3 সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

6 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

3 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

4 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

6 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
6