editor

প্রকাশিত: 8:37 PM, October 9, 2021

ছাত্র ও শিক্ষকের সর্ম্পক হবে সম্মান ও বন্ধুত্বের : প্রফেসর ড. মো: কামাল চৌধুরী

ছাত্র ও শিক্ষকের সর্ম্পক হবে সম্মান ও বন্ধুত্বের : প্রফেসর ড. মো: কামাল চৌধুরী

ছাত্র ও শিক্ষকের সর্ম্পক হবে সম্মান ও বন্ধুত্বের : প্রফেসর ড. মো: কামাল চৌধুরী

‘ছাত্র ও শিক্ষকদের মধ্যে সম্পর্ক থাকতে হবে সম্মান ও বন্ধুত্বের। শিক্ষকরা শিক্ষা পূনরুদ্ধারে কাজ করছেন, শিক্ষকদেরকে দায়িত্ব ও বিবেকবোধ নিয়ে কাজ করতে হবে তাহলে শিক্ষকদের মর্যাদা বাড়বে। শিক্ষকদের মর্যাদা ও উন্নয়নের মাধ্যমে শিক্ষার উন্নয়ন সম্ভব। পারিবারিক শিক্ষা মানসম্পন্ন হতে হবে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আকবেট ও গণস্বাক্ষরতা অভিযানের বাস্তবায়নে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে ‘শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্র বিন্দুতে শিক্ষক’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

ইউকে-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট আকবেট ও গণস্বাক্ষরতা অভিযান-এর যৌথ উদ্যোগে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আকবেট সিলেট-এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: কামাল আহমদ চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কবির খান, উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাফাদার, স্কলার্স হোম মেজরটিলা ক্যাম্পাসের অধ্যক্ষ মো: ফয়জুল হক, ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মোল্লা। এছাড়া বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব, শাহজালাল উপশহর একাডেমির প্রধান শিক্ষক মো: জালাল উদ্দিন, রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মো: মাসুম তালুকদার, আজাদ চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক সাহেদ আহমদ, স্কলার্স হোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের একাডেমিক কো অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান,আনন্দ নিকেতন স্কুলের শিক্ষক মেহজাবিন জহুরা কাকন, ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যারয়ের শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক, উম্মুল কোরআন মাদ্রাসার শিক্ষক আব্দুস সবুর চৌধুরী, এওয়ার্ড-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারুক আহমদ, এফআইভিডিবি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর নজরুল ইসলাম মনজুর।

প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো: কামাল আহমদ চৌধুরী বলেন, শিক্ষকরা ছাত্রদের রোল মডেল। শিক্ষকরা রাজনীতির উর্ধ্বে থেকে আত্মমর্যাদা নিয়ে বেঁেচ থাকতে হবে। সঠিকভাবে দায়িত্ব পালনের পাশাপশি শিক্ষকদের আত্মবিশ^াস ও ছাত্রদের প্রতি তাদের ভালোবাসা শিক্ষকদেরকে মর্যাদাশীল করে তুলবে।

উল্লেখ্য ১৯৬৬ সালের ৫ অক্টোবর প্যারিসে শিক্ষকদের মর্যাদা সংক্রান্ত আন্তঃসরকার সম্মেলনে ইউনেস্কো এবং আন্তজার্তিক শ্রম সংস্থা শিক্ষকদের অধিকার, দায়িত্ব এবং মর্যাদা সম্পর্কে একটি যৌথ সুপারিশমালা প্রণয়ন করে। ঐদিনকে বিশেষভাবে স্মরনীয় করে রাখার জন্য ১৯৯৪ সাল থেকে ৫ অক্টোবর বিশ^ শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন