editor

প্রকাশিত: 6:16 PM, November 12, 2021

দুই স্বৈরশাসক রাষ্ট্রের প্রতি পদে মাইন পুঁতে রেখেছে: পরিকল্পনামন্ত্রী

দুই স্বৈরশাসক রাষ্ট্রের প্রতি পদে মাইন পুঁতে রেখেছে: পরিকল্পনামন্ত্রী

দুই স্বৈরশাসক রাষ্ট্রের প্রতি পদে মাইন পুঁতে রেখেছে: পরিকল্পনামন্ত্রী

বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি

অনলাইন ডেস্ক
দুই স্বৈরশাসক রাষ্ট্রের প্রতি পদে মাইন পুঁতে রেখে গেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলার পথে এখনো অনেক মাইন পুঁতে রাখা আছে। সেই মাইনগুলো সচেতনভাবে দেখে দেখে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু হত্যার বিচারের মধ্যে দিয়ে দেশ কলঙ্কমুক্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে প্রগতিশীল সাংবাদিক মঞ্চ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘ঘৃণ্য আইন ইনডেমনিটি’ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। সভায় বক্তৃতা করেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ স ম আরেফিন সিদ্দিকী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রমূখ।

 

সভায় মন্ত্রী এম এ মান্নান বলেন, দায়মুক্তি শব্দটির সঙ্গে আমার নিজের কিছু সমস্যা ছিল। দায়মুক্তি কেবল আইন ও আদালত দিতে পারে, এটি আমার ধারণা। পৃথিবীর কোথাও আমি দেখিনি নির্বাহী আদেশে দায়মুক্তি দিয়ে দিয়েছে। অন্যায় করেছি, এই অন্যায়ের বিচার তোমরা কেউ করতে পারবে না। খুন করেছি, খুনের বিচার তোমরা কেউ করতে পারবে না। আমি যেটা করেছি সেটাই সঠিক। এই দাম্ভিক, অনৈতিক, মূর্খতায় পরিপূর্ণ জিঘাংসা, ঘৃণা এবং প্রতিহিংসাপরায়ণ রায় কোথাও কেউ দিয়েছে কি না আমার আমার জানা নেই। এটাই দুর্ভাগা বাংলাদেশকে মোকাবিলা করতে হয়েছে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ওরা নির্বাহী আদেশে খুনের বিচার বন্ধ করেছিলো। এরপর সংসদে আইন পাস করেছিলো। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনডেমনিটি অধ্যাদেশকে সংসদে আইন পাসের মাধ্যমে পরিবর্তন করে বঙ্গবন্ধু হত্যার বিচারের ব্যবস্থা করেছেন। এটা কিন্তু তার নির্বাহী আদেশে নয়। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসক ইসলামকে রাষ্ট্রধর্ম করে আমাদের স্বাধীনতার মূলভিত্তি অসাম্প্রদায়িকতাকে ধ্বংস করে দিয়েছে। যা বর্তমানে আমাদের প্রতিটি চলার পথে বিভ্রান্ত করছে। তারপরও শত প্রতিকূলতাকে জয় করে প্রধানমন্ত্রী এগিয়ে চলেছেন। যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করেন তাদের উচিত কোনো অন্যায় ও অপরাধের সমর্থন না দেওয়া। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সমর্থনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বঙ্গবন্ধু হত্যায় খালেদা জিয়ার সম্পৃক্ততা ছিল এমন মন্তব্য করে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, খালেদা জিয়া ইচ্ছা করলে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে খুনিদের বিচার করতে পারতেন। কিন্তু করেননি। কেন করেনি? কারণ, তারা নিজেরাই তো খুনি। খালেদা জিয়ার স্বামী খুনি, খালেদা জিয়াও এর সঙ্গে সম্পৃক্ততা ছিল। সুতরাং খুনিরা খুনিদের বিচার করবে না। পরে ২১ বছর চলল দেশে বিচারহীনতার সংস্কৃতি। এই সভ্য সমাজে বিচারহীনতা বলে কোনো আইন কোথাও খুঁজে পাবেন না। এটি চালিয়েছিল স্বৈরাচারী এরশাদ এবং জিয়াউর রহমানের স্ত্রী। ২১ বছর পর যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসল, তখন এই আইন বাতিল করে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার শুরু করেন। কিন্তু ৪ বছর পরে যখন খুনিরা আবার ক্ষমতায় আসল তখন তারা সেই বিচার বাধাগ্রস্ত করার সমস্ত চেষ্টা করল। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার ও রায় কার্যকর হয়েছে। এখনো যারা পালিয়ে জামাই আদরে আছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। হত্যাকাণ্ডের নেপথ্যেও কুশীলবদের মুখোশ উন্মোচন করতে হবে।

 

সভায় বক্তারা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানান। যার মাধ্যমে আগামী প্রজন্ম মীরজাফরদের মতো ওই সকল ঘটনায় জড়িত বিশ্বাসঘাতকদের ঘৃণা করতে শিখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে