editor
প্রকাশিত: 8:05 PM, April 28, 2022

ইত্তেহাদুল কুররার স্মারক প্রকাশ ও সমাপনী অনুষ্ঠান
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাবীবুর রহমান বলেছেন, রামাদ্বান মাস তাক্বওয়া অর্জনের মাস। সিয়াম সাধনার মাস। এ মাস কুরআন নাযিলের মাস। তিনি বলেন, কুরআন নাযিলের মাসে কুরআনের আলোয় আলোকিত হওয়ার বিকল্প নেই।
তিনি বুধবার বিকেলে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষাদানের প্রত্যয়দীপ্ত সংগঠন ইত্তেহাদুল কুররা বাংলাদেশের প্রধান কেন্দ্র, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এম.এ) মাদরাসা পাঠানটুলা, সিলেট কর্তৃক প্রকাশিত সনদ সমাপনী স্মারক হেরার রশ্মির মোড়ক উন্মোচন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইত্তেহাদুল কুররা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি আলী হায়দারের সভাপতিত্বে ও মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এম.এ) মাদরাসা পাঠানটুলা, সিলেটের অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।
আলোচনা পেশ করেন ইত্তেহাদুল কুররার সেক্রেটারি জেনারেল ক্বারী মাওলানা আ.স.ম আলাউদ্দিন ও ক্বারী মাওলানা মুজিবুর রহমান। ক্বারী তামীম আব্দুল্লাহ নাবিলের তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র নাযিম আনোয়ার হোসাইন। উপস্থিত ছিলেন- ক্বারী মাওলানা শওকত আলী, ক্বারী মাওলানা আব্দুল লতিফ, ক্বারী মাওলানা আব্দুল মুকিত, ক্বারী মাওলানা আব্দুল হাই, ক্বারী মাওলানা আব্দুল হাকীম, ক্বারী মাওলানা শামসুল হক, ক্বারী মাওলানা খলিলুর রহমান, ক্বারী মাওলানা ওমর ফারুক, ক্বারী মাওলানা আনোয়ার হোসাইন, ক্বারী মাওলানা ছদরুল আলম, ক্বারী মাওলানা আমিনুল হক খাঁন, ক্বারী জুবায়ের আহমদ, ক্বারী আব্দুল জব্বার, ক্বারীয়া রৌশন আরা, ক্বারীয়া লুৎফা বেগম, ক্বারীয়া স্বপ্না বেগম, ক্বারীয়া কুলছুমা বেগম, ক্বারীয়া মাছুমা তরফদার, ক্বারীয়া মোসলেহা বেগম শেফালী ও ক্বারীয়া মরিয়ম জামিলা তামান্না প্রমুখ।-বিজ্ঞপ্তি
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল