editor
প্রকাশিত: 7:38 PM, September 5, 2022

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ডেস্ক রিপোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বৈঠক করেছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিল্লিতে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের জানান, বৈঠকে বাংলাদেশ, ভারতসহ নেপাল ও ভুটানের মধ্যে কানেক্টিভিটি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, পানি ইস্যুতেও আলোচনা হয়েছে। এ ইস্যুতে কীভাবে আরও অগ্রগতি করা যায় তা নিয়ে তারা আলোচনা করেছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী মিয়ানমারের রাখাইনে সাম্প্রতিককালে যে অস্থিরতা চলছে সেটা তুলে ধরেছেন। এর পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও একমত পোষণ করে বলেছেন, এ অঞ্চলে অস্থিরতা কারও জন্যই মঙ্গলজনক নয়।
বৈঠকে রাশিয়া-ইউক্রেন সঙ্কট ঘিরে সমগ্র বিশ্বে যে অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়েছে সেটা নিয়েও আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের সহযোগিতা কীভাবে আরও বাড়াতে পারি তা নিয়েও আলাপ করেছেন তারা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার দিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন