editor
প্রকাশিত: 9:51 PM, December 19, 2020
মৌলভীবাজার প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর মাসুদ আহমদের উদ্যোগে এই ষাঁড়ের লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহরের বড়কাপন মাঠে গতকাল এই ষাঁড়ের লড়াই দেখতে কৌতূহলি দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল লক্ষণীয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে ৩০টি ষাঁড় অংশ নেয়। লড়াইয়ে অংশ নেয়া প্রতিটি ষাঁড়ই ছিল বাহারী রঙের আর্কষণীয় দেহের। এসব ষাঁড়ের সৌখিন মালিক (দেশি ও প্রবাসী) নানা রঙ ঢং আর বাধ্যযন্ত্র বাজিয়ে তাদের দলবল নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। সকাল থেকেই প্রতিযোগিতার মাঠে বাদ্যযন্ত্রসহ একের পর এক ষাঁড়, ষাড়ের মালিক ও ওই দলের সমর্থকরা মাঠে আসতে থাকেন।
ষাঁড়ের লড়াই শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জেলার বাহির থেকে আসা সৌখিন ষাঁড়ের মালিকগণ আগের দিন থেকে ষাঁড় নিয়ে আয়োজনকারীর বাড়িতে জড়ো হন। ষাঁড়ের লড়াই দেখতে শিশু-কিশোর, মহিলা, ছেলে, বুড়ো নানা বয়সের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের সমাগম ঘটে বড়কাপন মাঠে। বিজয়ের মাসে বর্ণিল রঙের ষাঁড়ের উপস্থিতি প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে রূপ দেয় উৎসবের। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি ষাঁড়কে বিভিন্ন ও বিচিত্র নাম দেয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- বাংলাভাই, নাদিম পাগলা, নাদিম বাদশাহ, কিং, লায়ন, ফুকমরিচ, সজল পাগলা, মস্তান, ঠাণ্ডামাথার খুনি, নেওয়াজ পাগলা, দয়াল, কলঙ্কের ফুল, বিকট, হিরালাল, ফাটাকেষ্ট ইত্যাদি। প্রতিযোগিতায় পুরস্কার ছিল ১৫টি। এর মধ্যে ৩টি মোটরসাইকেল, ৭টি ২৪ ইঞ্চি এলইডি টিভি, ১টা ফ্রিজ, নগদ ১০ হাজার করে ৪ জনকে দেয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান ও প্রতিযোগিতার আয়োজক পৌর কাউন্সিলর মাসুদ আহমদ। আয়োজক মাসুদ আহমদ জানান- ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা দীর্ঘদিন থেকে বিজয়ের মাসে অনুষ্ঠিত হয়ে আসছে। ষাঁড়ের লড়াইকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিবছরই এই আয়োজন সফল করতে তিনি সকলের পরামর্শ ও সহযোগিতা চান।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে