editor
প্রকাশিত: 3:46 PM, December 7, 2022

সিলেটে এবার নিজেরা মারামারিতে জড়িয়ে সাসপেন্ড ২ পুলিশ
অনলাইন ডেস্ক
সিলেটে এবার নিজেদের মধ্যে মারামারিতে জড়ানোয় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। তারা হলেন- সিলেট মহানগর পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রুবেল মিয়া ও নায়েক প্রণজিৎ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি)উপ-কমিশনার (সদর ও প্রশাসন) মো. কামরুল আমীন স্বাক্ষরিত এক আদেশে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস বলেন, মারামারিতে জড়ানোয় ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা সিলেট পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। তবে সহকর্মীকে শর্টগানের বাট দিয়ে আঘাতের বিষয়ে আমি কিছুই জানি না। শুনেছি, মারামারির ঘটনায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি বলেন, এই ঘটনায় বাংলাদেশ সার্ভিস রুলসের বিধি ৭৩ এবং পিআরবি-৮৮০ প্রবিধান অনুযায়ী রুবেল মিয়া ও প্রণজিৎকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরকম ঘটনা আর যাতে না ঘটে সেজন্য অন্যদেরও সতর্ক করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রুবেল মিয়া সিলেট পুলিশ লাইনসে ডিউটি বন্টনের দায়িত্বে ছিলেন ও সদস্যদের তদারকি করতেন। গত শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ডিউটিরত অবস্থায় পুলিশের নায়েক প্রণজিৎকে তার দায়িত্বস্থলে না পেয়ে আরেক পুলিশ সদস্যকে দিয়ে ডেকে পাঠান। এনিয়ে প্রণজিৎ তার সঙ্গে তর্কাতর্কি করেন। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। তখন প্রণজিৎ সঙ্গে থাকা শর্টগান দিয়ে এএসআই রুবেলের মাথায় আঘাত করেন। এতে রুবেল আহত হলে তাৎক্ষণিক অন্য সদস্যরা তাকে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করেন।
এর আগে গত ২৪ নভেম্বর সিলেটে পুলিশ কর্মকর্তার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ প্রমাণ হওয়ায় ৩ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই ঘটনায় বরখাস্তকৃতরা হলেন- এসএমপির কনস্টেবল মো. ঝুনু হোসেন জয় (বিপি-০১২০২৩৬৪২৪), ইমরান মিয়া (বিপি-০১২০২৩৫৫৪৭) ও মোহাম্মদ আব্দুল্লাহ (বিপি-০০২০২৩০৯৯৯)।
সেই ঘটনার রেশ না কাটতেই এবার নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে সহকর্মীকে আঘাত করায় সাময়িক বরখাস্ত হলেন এএসআই মো. রুবেল মিয়া ও নায়েক প্রণজিৎ। তাদের সিলেট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন