editor
প্রকাশিত: 10:29 AM, June 11, 2023
অনলাইন ডেস্ক
সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচন হয়েছিল ২০০৩ সালে। এরও দু’বছর আগে করপোরেশন যাত্রা শুরু করে। যাত্রালগ্ন থেকে নগরের সঙ্গী দক্ষিণ সুরমা এই তিন ওয়ার্ড। দীর্ঘ এই সময়ে এখনো সিটি করপোরেশন থেকে খাবার পানি পায়নি দক্ষিণ সুরমাবাসী। কাউন্সিলরদের আন্তরিকতায় স্থাপন করা হয়েছে পানির লাইন। কিন্তু পানি না পাওয়ায় আক্ষেপ বাড়ছে। আবার কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা লেগেই থাকে। নগরের প্রবেশমুখে ওই ৩ ওয়ার্ড। কেন্দ্রীয় বাস টার্মিনাল, ট্রেন স্টেশনসহ গুরুত্বপূর্ণ এ ওয়ার্ডে গত ৫ বছরে উন্নয়নও হয়েছে বেশ।
২৫নং ওয়ার্ড: এ ওয়ার্ডে পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় ক্ষোভ বাড়ছে। বিশেষ করে স্টেশন রোড, খোজারখলাসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা লেগেই থাকে। এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৫ জন। এরমধ্যে রয়েছেন বর্তমান কাউন্সিলর তাকবিরুল ইসলাম পিন্টু, সাবেক কাউন্সিলর আশিক আহমদ, এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, শাহাবউদ্দিন শিহাব ও মোফাজ্জল আহমদ। পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় এবার পিন্টু রয়েছেন প্রশ্নের মুখে। তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন সাবেক কাউন্সিলর আশিক আহমদ ও এডভোকেট রোকশানা বেগম শাহনাজ। ভোটের মাঠ জমিয়ে রেখেছেন তারা। সাবেক কাউন্সিলর ও এবারের প্রার্থী আশিক আহমদ জানিয়েছেন, বন্যা কিংবা করোনায় কোথাও কাউন্সিলরকে পাওয়া যায়নি। বিগত ৫ বছর মানুষের দুর্দশা দেখার মতো কেউ ছিল না। বর্তমান কাউন্সিলর অফিস করেন রাত ৯টার পর। এতে জরুরি সেবা থেকে বঞ্চিত হয়েছে মানুষ। এ ওয়ার্ডে মাদক ও অপরাধ বেড়েছে। এডভোকেট রোকশানা বেগম শাহনাজ বলেন, পরিকল্পিত কোনো উন্নয়ন হয়নি। ফলে উন্নয়ন নিয়ে মানুষ সন্তুষ্ট নয়।
২৬নং ওয়ার্ড: বলা হচ্ছে নগরের ২৬নং ওয়ার্ডে অপ্রতিদ্বন্দ্বী কাউন্সিল প্রার্থী ও বর্তমান প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাহেদ আহমদ সুমিন, মামুন আহমদ, সেলিম আহমদ রনি। কাউন্সিলর লিপন জানিয়েছেন, বিগত ৫ বছরে তিনি ওয়ার্ডে প্রায় ৩০ কোটি টাকার কাজ করিয়েছেন। সবচেয়ে বড় উন্নয়নের মধ্যে রয়েছে ফেরিঘাটের ২৮ ফুট প্রশস্ত রাস্তা।
এ ছাড়া প্রতিটি গলি রাস্তা পাকাকরণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করেছেন। বাবুরছড়া ও রেলওয়ে বাইপাস ছড়ায় গাইডওয়াল নির্মাণসহ সংস্কার করেছেন। দরিয়াশাহ মাজারের উন্নয়ন এবং নিজের জায়গায় কবরস্থান নির্মাণ করে দিয়েছেন। এদিকে স্থানীয় ব্যবসায়ীরা ইতিমধ্যে বৈঠক করে লিপনকে সমর্থন দিয়েছেন। এলাকায় সামাজিক সম্প্রীতি ভালো। সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি এলাকায় চষে বেড়াচ্ছেন।
২৭নং ওয়ার্ড: এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আজম খান। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, সাংবাদিক মঈন উদ্দিন, জালাল উদ্দিন কয়েস, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব। কাউন্সিলর আজমখান জানিয়েছেন, গত পাঁচ বছরে তার ওয়ার্ডে যে উন্নয়ন কাজ হয়েছে তা অতীতে কখনো এত টাকার উন্নয়ন কাজ হয়নি। ৫ বছরে তিনি ৩৪ কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন।
উল্লেখযোগ্য উন্নয়নের মধ্যে রয়েছে- গোটাটিকর প্রাথমিক বিদ্যালয় থেকে ইছাক মিয়ার গেট পর্যন্ত, গঙ্গানগর প্রধান রাস্তা, আলমপুরের রাস্তা, হবিনন্দি রাস্তা, কুশিঘাট বাজার থেকে নদী তীরবর্তী রাস্তা পাকাকরণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন। তিনি জানান, গোটা ওয়ার্ডে পানির লাইন টানা হয়েছে। সিটি করপোরেশন থেকে পানি সরবরাহ করা হলে সবাই পাবে বলে জানান তিনি। এ ওয়ার্ডে এবার ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ভোটাররা। সাবেক কাউন্সিলর নজরুল ও সাংবাদিক মঈন উদ্দিন মাঠ চষে বেড়াচ্ছেন। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারা ভোটারের নজর কাড়তে চাচ্ছেন।
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
8 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
8 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
8 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
1 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
4 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
5 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা