editor

প্রকাশিত: 2:01 PM, September 1, 2023

পেঁয়াজের ঝাঁজ কমছেই না, চড়া সবজি, চাল ও আলুর বাজার

পেঁয়াজের ঝাঁজ কমছেই না, চড়া সবজি, চাল ও আলুর বাজার

নিজস্ব প্রতিবেদক
পেঁয়াজের ঝাঁজ যেন কমছেই না। দামে সেঞ্চুরি ছুঁয়েছে কয়েকদিন হলো। সবজির বাজারও চড়া। অধিকাংশ সবজির দামই ৬০ টাকার উপরে। পাঙাস ও তেলাপিয়া মাছের দামতো সাধারণের নাগালের বাইরে চলে গেছে। এছাড়া মোটা চাল, ডাল, আলু কিনতেও নগরবাসীকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। ক্রেতাদের একই প্রশ্ন-এভাবে প্রতিটি জিনিসের দাম বাড়ছে কেন? কমবেই বা কবে? নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সাধারণ ক্রেতারা খাদ্যপণ্য কিনছেন প্রয়োজনের অর্ধেক করে। তাতেও মিলছে না স্বস্তি। ক্রেতারা বলছেন, এখন বাজারে আসতেই ভয় করে। এক হাজার টাকায় দুই জনের বাজার করা যায় না।

এজন্য রাস্তায় বিক্রি হওয়া নিম্নমানের সবজিগুলো কিনতে হয়। অনেক সময় কম দাম পাওয়ার আশায় বাজার ভাঙার মুহূর্তে সবজি ও মাছ কিনতে আসার কথা জানিয়েছেন তারা।

এদিকে বাজারে বেশি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। গত সপ্তাহে পণ্যটির দাম প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা থাকলেও আজ তা বিক্রি হচ্ছে ১০০ টাকায়। দাম কমবে কি-না সে নিয়েও আশঙ্কা রীতিমতো। অন্য সবজির বাজারও চড়া। বড় সাইজের প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এছাড়া বাজারে ফুলকপি ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, করলা ৮০-১০০ টাকা, টমেটো ১২০ টাকা, মরিচ ১৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, আলু ৪৫ টাকা করে বিক্রি হচ্ছে। অন্যদিকে কলমি শাক প্রতি আঁটি ১৫ টাকা, পাটশাক প্রতি আঁটি ১৫ টাকা, বরবটি প্রতি কেজি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পুঁইশাক মান অনুযায়ী বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। এটি শুক্রবার নগরীর বিভিন্ন বাজারের চিত্র।

ওদিকে মাছের দামও সাধারণের নাগালের বাইরে। বাজারে বড় সাইজের পাঙাস বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। ইলিশ মাছ কেজিপ্রতি ১০০০ টাকা, রুই ৪০০ টাকা, কই ২৫০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, শিং ৪৫০ টাকা, তেলাপিয়া ২৪০ টাকা এবং চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকায়।

অন্যদিকে চলতি সপ্তাহে খুচরা পর্যায়ে সব ধরনের মসুর ডালের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। গত সপ্তাহেও প্রতি কেজি মোটা মসুর ডাল ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হয়েছিল। সেই ডালের কেজি এখন ৯৫ থেকে ১০৫ টাকা। মাঝারি দানার মসুর ডালের কেজিতে ৫ টাকা বেড়ে ১১৫ থেকে ১২০ টাকায় উঠেছে। আর ভালো মানের, অর্থাৎ সরু দানার মসুর ডালের কেজি পড়ছে এখন ১৩৫ থেকে ১৪৫ টাকা। গত সপ্তাহে এই ডালের খুচরা দাম ছিল ১৩০ থেকে ১৩৫ টাকা কেজি।

মোটা চালের দামও বেড়েছে। গুটি স্বর্ণা জাতের মোটা চাল বেশিভাগ দোকানে পাওয়া যাচ্ছে না। পাইজাম ও বিআর-২৮ চাল এখন মানভেদে ৫৫ থেকে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ৫২ থেকে ৫৮ টাকার মধ্যে ছিল।

তবে মাংসের দাম অপরিবর্তীত রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ টাকায়, লেয়ার মুরগি ৩৮০ টাকায়, সোনালী মুরগি ৩৫০ টাকা আর দেশি মুরগি প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে গরুর মাংস প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকায় আর খাসির মাংস প্রতি কেজি ৯৮০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

কথা হয় রিকাবীবাজার এ বাজার করতে আসা বেলায়েত হোসেনের সঙ্গে। কয়েকটি দোকানে দরদাম করতে দেখা গেল। বললেন, আমি বেশি করে পেয়াজ কিনি। কারণ কখন দাম বাড়ে তার ঠিক নেই। কিন্তু ইদানিং আর বেশি করে কিনতে পারি না। এখন দুই একদিন পর পর একটু একটু করে কিনি। প্রতিবেলা পাতে মাছ অথবা মাংস রাখলেও এখন মাছ খাওয়াও কমিয়ে দিয়েছি। সবজির কথা কী বলবো। সেটাও দিনকে দিন নাগালের বাইরে যাচ্ছে।

জানাহারা খানম। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাজার করছিলেন বন্দর বাজারে। তবে তিনি ফুটপাথে যে অর্ধপচা বা কিছুটা নষ্ট হয়েছে এমন সবজি থেকে কিছু কেনার চেষ্টা করছিলেন। ইতিমধ্যে তিনি কিছু কম দামে কাঁচা মরিচ কিনতে পেরেছেন। করুণ মুখে বললেন, কম দাম পাওয়ার আশায় বাজার ভাঙার মুহূর্তে সবজি ও মাছ কিনতে আসি। যেই জিনিস আগে কখনো কিনতে হয়নি সেই জিনিস এখন কিনতে হচ্ছে। লজ্জায় কাউকে এসব বলাও যায় না।

তিনি বলেন, আমাদের ইনকাম তো বাড়েনি। তিন সদস্যের পরিবার নিয়ে নগরীতে থাকি। তাতেও চলতে পারি না। দাম কোন হিসেবে বাড়ছে সেটাও ধরতে পারি না। কারো কাছ থেকে উত্তর পাই না। আগে যে পরিমাণ বাজার সদাই করতাম, এখন তার অর্ধেক করেও কুলাতে পারি না।

এদিকে বন্দর বাজারে সবজি কিনতে আসা এক সংবাদকর্মী বলেন, বাজারে আসতেই ভয় করে। বাজারে এলে নিমিষেই দুই-এক হাজার টাকা শেষ হয়ে যায়। এক হাজার টাকায় দুই দিনেরও বাজার করা যায় না। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়