admin
প্রকাশিত: 8:42 PM, July 8, 2024
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ২৬ জানুয়ারি। সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন।
এতে বক্তা হিসেবে থাকছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
সোমবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এর আগে গত ৪ জুলাই বঙ্গভবনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলকে সমাবর্তনের অনুমতি দেন রাষ্ট্রপতি। প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন উপস্থিত ছিলেন।
সমাবর্তন নিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমাদের স্বপ্ন শিক্ষার্থীরা সফলভাবে ডিগ্রি নিয়ে তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করুক। এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পাস করা শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। ফলে আর জট থাকবে না। এরপর নিয়মিত সমাবর্তন অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তনে শিক্ষার্থীদের ই-সাইন সার্টিফিকেট দেওয়া হবে।
জানা যায়, ১৯৯১ সালে শাবিপ্রবির একাডেমিক কার্যক্রম শুরুর ৬ বছর পর ১৯৯৮ সালের ২৯ এপ্রিল প্রথম সমাবর্তন। এর ৯ বছর পর ২০০৭ সালের ৬ ডিসেম্বর দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়। সর্বশেষ দীর্ঘ ১৩ বছর পর ২০২০ সালের ৮ জানুয়ারি শাবিপ্রবির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে ২০০১-০২ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নেন। আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ সমাবর্তনে সর্বশেষ ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়