admin
প্রকাশিত: 6:15 PM, January 24, 2025
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মরহুম আরাফাত রহমান কোকো নিভৃতচারী সফল দেশপ্রেমিক ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো একজন সাধারণ মানুষের মত জীবনযাপন করতেন। তিনি দেশপ্রেমিক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সরাসরি রাজনীতিতে কর্মক্ষেত্র না করে দেশের সামগ্রীক উন্নয়নে ভূমিকা রেখে ছিলেন। সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে তিনি প্রায় প্রকাশ্যে না এসে অনেকটা নিভৃতে নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক একজন নাগরিক হিসেবে ঐতিহাসিক অবদান রেখেছেন।
মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে শুক্রবার (২৪ জানুয়ারি) বাদ জুম্মা হযরত শাহজালাল (রা:) দরগাহ মাসজিদে আলোচনা ও দোয়া মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন। একজন ক্রীড়া সংগঠক হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক অবদান রাখলেও প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেন।
আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলআ বিএনপির সহ সভাপতি শাহ জামাল নুরুল হুদা, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আব্দুল মুকিত, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শমিম আহমদ ও এডভোকেট আসলাম মুমিন, সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছু, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, বিএনপি নেতা এডভোকেট মোজাক্কির হোসেন কামালী, আহমেদ সুলায়মান চেয়ারম্যান, আব্দুল ওয়াহিদ, আব্দুল লতিফ খাঁন, জাহেদ আহমদ, জামাল আহমেদ, জাহাঙ্গীর আলম সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে