editor

প্রকাশিত: 5:42 PM, February 24, 2024

বিয়ানীবাজারে অন্তঃসত্বা গৃহপরিচারিকার বিষপানে মৃত্যু \ থানায় হত্যা মামলা

বিয়ানীবাজারে অন্তঃসত্বা গৃহপরিচারিকার বিষপানে মৃত্যু \ থানায় হত্যা মামলা

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামে আছমা বেগম (২২) নামের অন্তঃসত্বা এক গৃহপরিচারিকার বিষপানে মৃত্যু হয়েছে। ২৩ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩টার দিকে নয়াগ্রামের খলিল উদ্দিনের কলোনীর ভাড়া বাসায় এই ঘটনাটি ঘটেছে। নিহত আছমা বেগম ঐ কলোনীর বাসিন্দা দিনমজুর রমিজ মিয়ার মেয়ে। তাদের স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ জেলার বিশম্বপুর উপজেলার তেলিপাড়া গ্রামে। বিবাহবর্হিভূত অনৈতিক সম্পর্কের মাধ্যমে অন্তঃস্বত্তা হওয়ার পর মেয়েটি বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে করে মেয়েটির মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামে খলিল উদ্দিনে কলোনীতে দীর্ঘদিন থেকে পরিবার নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন দিনমজুর রমিজ মিয়া। রমিজ মিয়ার যুবতী মেয়ে আছমা বেগম গৃহপরিচারিকার কাজ করতেন ঐ কলোনীর পাশ্ববর্তী প্রবাসী মোঃ ছাদিকুর রহমানের বাড়িতে। ঐ বাড়িতে প্রবাসী মোঃ ছাদিকুর রহমানের স্ত্রী মোছাম্মত লুৎফা বেগম লোদী ২ শিশু সন্তান নিয়ে বসবাস করেন। স্থানীয় সূত্রে জানা যায়, যুবতী আছমা বেগমের সাথে একই কলোনীতে বসবাসকারী ফরিদ উদ্দিন নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পেশায় সিএনজি অটোরিক্সা চালক ফরিদ উদ্দিনের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার নিয়ামতপুর গ্রামে। একপর্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক ফরিদ উদ্দিন মেয়েটির সাথে শারীরিক সর্ম্পক গড়ে তুলে এবং মেয়েটি অন্তঃসত্বা হয়ে পড়ে। আছমা বেগম অন্তঃসত্বা হওয়ার বিষয়টি জানার পর ফরিদ উদ্দিন তাকে বিয়ে না করে নানা টালবাহানা শুরু করে। এ নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্য ও ঝগড়া চলছিল কয়েকদিন থেকে। ঘটনার দিন বিকাল ৩টার দিকে আছমা বেগম বাসায় একা ছিল, এ সময় নিজ ঘরে বিষপানে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন বাসায় এসে তাকে অবচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় একটি পক্ষ বিষয়টিকে পরিকল্পিত হত্যা বলে প্রচার করছে।
প্রাথমিক সুরতহাল শেষে পুলিশের ধারণা বিষপানে তার মৃত্যু হয়েছে। তাই এটি হত্যা নাকি আত্মহত্যা? তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে এই ঘটনায় নিহত আছমা বেগেমের পিতা রমিজ মিয়া বাদী হয়ে পরদিন বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ১৩, তারিখ- ২৪/০২/২০২৪ইং। মামলার আসামীরা হলেন, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার নয়াটিল্লা গ্রামের আব্দুল জব্বারের পুত্র ফরিদ উদ্দিন (২৮) ও মনাই মিয়ার পুত্র আশিক আহমদ (২৫), সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামের প্রবাসী মোঃ ছাদিকুর রহমানের স্ত্রী মোছাম্মত লুৎফা বেগম লোদী (৩৮), সহ অজ্ঞাত আরো ০৫জন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন, মেয়েটি অন্তঃসত্বা ছিল এবং বিষপানে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক সুরতহালে প্রতীয়মান হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পওয়ার পর বিস্তারিত জানা যাবে। নিহতের পরিবার ঘটনাটিকে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করে থানায় হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়