admin

প্রকাশিত: 6:16 PM, August 7, 2026

বিয়ানীবাজারে রাতের আঁধারে বসতঘরে আগুন ॥ আগুনের সূত্রপাত নিয়ে রহস্য

বিয়ানীবাজারে রাতের আঁধারে বসতঘরে আগুন ॥ আগুনের সূত্রপাত নিয়ে রহস্য

আগুনে পুড়া ঘরের ভিতরের অবস্থা

7

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরসভার খাসা গ্রামে মোঃ জামিল হোসেন নামক এক প্রবাসীর থালাবদ্ধ বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় আসবাবপত্রসহ ঘরটি পুড়ে ছাঁই হয়ে গেছে। ৬ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে বিয়ানীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লোকজন গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে পুড়া ঘরের মালিক প্রবাসী মোঃ জামিল হোসেন খাসা গ্রামের মোঃ তবারক আলীর পুত্র। প্রবাসীর বন্ধ ঘরে আগুনের সুত্রপাত নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। অগ্নিকান্ডের এই ঘটনাটি পরিকল্পিত বলে প্রতিবেশী অনেকেই মনে করছেন।
জানা যায়, অগ্নিকান্ডে ভস্মীভূত ঘরের মালিক মোঃ জামিল হোসেন দর্ঘিদিন থেকে স্ত্রী সন্তান নিয়ে ইংল্যান্ডে বসবাস করছেন। তার ঘরে কেউ থাকে না, ঘরের প্রধান ফটকসহ দরজা জানালা সব বন্ধ থাকে। এই অবস্থায় ঘটনার রাত প্রায় ১টার দিকে হঠাৎ মোঃ জামিল হোসেনের বড়ভাই মোঃ আলতাফ হোসেন আগুন আগুন বলে চিৎকার করে বাড়ির লোকজন ও প্রতিবেশীদের ডেকে তুলেন। লোকজন এসে দেখতে পান মোঃ জামিল হোসেনের ঘরের ভিতর আগুন দাউ দাউ করে জ্বলছে। লোকজন তাৎক্ষণিক ভাবে আগুন নেভানোর ব্যর্থ চেষ্ঠা করেন। ততক্ষণে আগুনের লেলিহান শিখা পুরো ঘরময় ছড়িয়ে পড়েছে। পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্রসহ অধিকাংশ পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিয়ানীবাজার ইউনিটের ইনচার্জ আব্দুর রহিম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা এই ঘরটি বন্ধ ছিল, এই ঘরে কেউ বসবাস করেন না। এই অবস্থায় আগুনের সূত্রপাত কোথা থেকে হলো তা এখনও নির্ণয় করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে পরে জাননো হবে। তবে এই রকম ঘরে দুর্ঘটনাজনিত কারণে আগুন লাগার সম্ভাবনা খুবই কম। এটি পরিকল্পিত কিনা তা আমরা বলতে পারবো না, পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী জানান, পুড়ে যাওয়া ঘরের মালিক মোঃ জামিল হোসেন এর সাথে দীর্ঘদিন থেকে তীব্র বিরোধ রয়েছে তার নিজ পরিবারের সদস্যদের। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্রেম করে বিয়ে করা নিয়ে কয়েক বছর পূর্ব থেকে এই বিরোধের সৃষ্টি হয়। পরে তার পরিবারের লোকজন মোঃ জামিল হোসেন ও তার স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। দীর্ঘদিন বাড়ি ছেড়ে স্ত্রী নিয়ে ভাড়া বাসায় থাকার পর একপর্যায় মোঃ জামিল হোসেন স্ত্রীকে সাথে নিয়ে দেশ ছেড়ে ইংল্যান্ডে চলে যান। বাড়িতে থাকা পরিবারের সদস্যদের সাথে তার কোন যোগাযোগ বা বনিবনা নেই। এই ঘটনার কয়েক মাস পূর্বে বাড়িতে থাকা পরিবারের সদস্যরা তার ঘরের থালা ভেঙ্গে ঘরটি দখল করে নেয়। পরে প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের চাপে তারা দখল ছাড়তে বাধ্য হন। মাস খানেক পর তারা ফের ঘরটিতে থালা লাগিয়ে আগের মতো বন্ধ করে রাখেন। এই অবস্থায় ঘটনার রাতে হঠাৎ করে ঐ ঘরে আগুন লাগার বিষয়টি রহস্যজনক বা পরিকল্পিত বলে মনে করছেন প্রতিবেশীরা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

3 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

7 স্টাফ রিপোর্টার: 3 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 2 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

7 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

8 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
4