editor

প্রকাশিত: 2:16 PM, March 1, 2022

আলোচনা-সমঝোতার আশা সিইসির

আলোচনা-সমঝোতার আশা সিইসির

আলোচনা-সমঝোতার আশা সিইসির

2

ডেস্ক রিপোর্ট
রাজনৈতিক নেতারা আলোচনার মধ্য দিয়ে একটি সমঝোতায় আসবেন, এমন আশাবাদ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, যেহতু আগামী নির্বাচনের দায়িত্ব আমাদের কাছে এসেছে, তাই আমরা কীভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করবো সে বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করবো।

এখনই কিছু বলতে পারবো না। রাজনৈতিক নেতারা আলোচনার মধ্য দিয়ে একটি সমঝোতায় আসবেন, এমটানই আমরা আশা করছি।
মঙ্গলবার (০১ মার্চ) জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি এটা আমাদের জন্য অনেক বড় সম্মান।

8

সমঝোতার প্রশ্নে তিনি বলেন, আমাদের সহকর্মীদের সঙ্গে মিটিং করে, নিজেদের মধ্যে কাজ করবো। আমরা কীভাবে আগাবো সে বিষয়ে আমাদের আরও চিন্তা-ভাবনা করতে হবে। সেটি যথা সময়ে সবাইকে জানানো হবে।

6

কোনো ধরনের প্রেসার (চাপ) আছে কিনা এমন প্রশ্নের উত্তরে হেসে তিনি বলেন, আমার নিজেরই উচ্চ রক্তচাপ রয়েছে। ওই প্রেসারের সঙ্গে আরেকটু দায়িত্বের চাপও রয়েছে।

7

রাজনৈতিক প্রেসার (চাপ) প্রসঙ্গে তিনি বলেন, এটার কোনো প্রশ্নই আসে না। এধরনের কোনো প্রেসার আমাদের কারোরই নেই। আমরা স্বাধীনভাবে কাজ করি, স্বাধীনভাবেই কাজ করবো। সফলতা কী হয় সেটা সবাইকে জানাবো।

2

এ সময় উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এমিলি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান, ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার, ঢাকা জেলা প্রশাসক সহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার ও ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কমিশনার মনির হোসাইন খান।

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

6 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

6 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

8 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

8 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

1 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

7 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।

1
2