editor
প্রকাশিত: 9:23 PM, October 24, 2021

জাতীয় নেতা সৈয়দ আবু নছরের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের টানা তিনবারের উপদেষ্টা, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় নেতা অ্যাডভোকেট সৈয়দ আবু নছর আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। শনিবার রাত সাড়ে ৯টার সিলেট নগরীর মেন্দিবাগস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন, অগণিত রাজনৈতিক কর্মী-সমর্থকসহ গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সিলেট আওয়ামী লীগ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন।
এদিকে, রোববার বাদ জোহর হজরত শাহজালাল (র.)-এর দরগা মসজিদে সৈয়দ আবু নছরের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে দরগাহ কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেটের বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতাকর্মী, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী জানাজায় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর শোক : বাংলাদেশ আওয়ামী লীগের টানা তিনবারের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ আবু নছরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় তিনি মরহুম আবু নছরের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট সৈয়দ আবু নছর সিলেট জজ কোর্টের সাবেক পিপি ও কুচাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি জাতির পিতার অত্যন্ত বিশ্বস্থ কর্মী ছিলেন। ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকাবস্থায় সৈয়দ আবু নছরকে স্থানীয় সরকার সংশ্লিষ্ট একটি কর্মশালায় যুক্তরাজ্য ও রাশিয়ায় পাঠিয়েছিলেন। সৈয়দ আবু নছর অসুস্থ থাকাকালীন বিভিন্ন সময় জাতির পিতার তনয়া শেখ হাসিনা তার শারীরিক অবস্থার খবর নিয়েছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন