editor
প্রকাশিত: 5:31 PM, January 3, 2022

রাজাগঞ্জবাসীর সার্বিক উন্নয়ন ও কল্যাণের জন্য খেজুরগাছ মার্কায় ভোট দিন
আগামী ৫ জানুয়ারি কানাইঘাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজাগঞ্জ ইউনিয়নে জমিয়তের প্রার্থী মাওলানা সামসুল ইসলামকে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য রাজাগঞ্জের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।
সোমবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে বলেন, রাজাগঞ্জবাসীর সার্বিক উন্নয়ন ও কল্যাণের জন্য খেজুরগাছ মার্কার কোন বিকল্প নেই। সমাজে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করতে আলেম-উলামাদের হাতে ক্ষমতা ন্যস্ত করতে হবে। তাতেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। তাই ৫ জানুয়ারির নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট প্রদানের জোর অনুরোধ করেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক জয়েন্ট সেক্রেটারী মাওলানা সালেহ আহমদ শাহবাগী, কানাইঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারন সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, সাবেক সাহিত্য সম্পাদক হাফিজ গিয়াস কামাল, গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারন সম্পাদক মাওলানা বাহার উদ্দিন, সাবেক প্রচার সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সাবেক প্রশিক্ষণ সম্পাদক এম আবু বক্কর সাদি, জমিয়তে উলামায়ে ইসলাম রাজাগঞ্জ ইউপি শাখার সাবেক সভাপতি মাওলানা শাহ ওলিউর রহমান, সাবেক সাধারন সম্পাদক মাওলানা আব্দুল জলিল, কানাইঘাট উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মখলিছুর রহমান রাজাগঞ্জী, সাবেক প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিব আহমদ মাসুম, সাবেক ইউপি সদস্য যুব জমিয়ত নেতা মাওলানা এফাজ উদ্দিন প্রমুখ। -বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন