editor

প্রকাশিত: 12:18 PM, January 28, 2022

সুনামগঞ্জে উপ-নির্বাচন:বিদ্রোহী প্রার্থীর জয়, নৌকা ও লাঙ্গল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সুনামগঞ্জে উপ-নির্বাচন:বিদ্রোহী প্রার্থীর জয়, নৌকা ও লাঙ্গল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সুনামগঞ্জে উপ-নির্বাচন:বিদ্রোহী প্রার্থীর জয়, নৌকা ও লাঙ্গল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী। তিনি কাপ-পিরিচ প্রতীক নিয়ে ১৯হাজার ৯০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম এ বারী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৩হাজার ৬৮৭ ভোট। এছাড়া আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইমলাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩হাজার ৬৭৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আবু সাহেল লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ২০০ ভোট।
গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) রাতে এই ফলাফল ঘোষনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার। তিনি জানান- গত ৩০ সেপ্টেম্ভর দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রহিম মৃত্যু বরণ করার পর তার শূণ্য পদে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন।
তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (২৭ জানয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৫৯টি ভোট কেন্দ্রের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ করা হয়। দোয়ারাবাজার উপজেলার মোট ভোটার সংখ্যা হল ১লাখ ৬৯হাজার ২২৬জন। অনুষ্ঠিত উপ-নির্বাচনে মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন।
তবে নির্বাচনী আইন অনুযায়ী মোট ভোটের ৮ ভাগের ১ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। সেই হিসেবে প্রতিদ্বন্দী প্রার্থীকে ৪হাজার ৭১১ভোট পেতে হতো। কিন্তু প্রাপ্ত ফলাফল অনুযায়ী উপ-নির্বাচনে অংশগ্রহণকারী নৌকা প্রার্থী নুরুল ইসলাম ও লঙ্গল প্রার্থী আবু সালেহ ৮ভাগের ১ভাগ ভোট না পাওয়ার কারণে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক