editor
প্রকাশিত: 7:55 PM, February 4, 2022

গোলাপগঞ্জে শীতার্তদের মাঝে এসএসসি ৯৯ সিলেট বিভাগীয় কমিটির শীতবস্ত্র বিতরণ
এসএসসি ৯৯ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে গোলাপগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় সামাজিক দূরত্ব বজায় রেখে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনস্থ স্মৃতিস্থম্বে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন এসএসসি ৯৯ সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসএসসি ৯৯ সিলেট বিভাগীয় কমিটির সহ সভাপতি ডা. মামুন আহমদের সভাপতিত্বে ও প্রকাশনা ও মিডিয়া সম্পাদক জাহেদুর রহমানের পরিচালনায় যথাযত স্বাস্থ্যবিধি মেনে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র সরকার, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামীল চন্দ্র নাথ, প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি রতন মনি চন্দ, এসএসসি ৯৯ সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, মুক্তা পারভীন, যুগ্ম সম্পাদক আব্দুস ছালাম শিপলু, সদস্য জুবায়ের আহমদ মাছুম, জুবায়ের আহমদ, ওলিউর রহমান, সাংবাদিক খালেদ হোসেন, জাহিদ উদ্দিন, পিয়াস পাল প্রমুখ।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সহায়তার হাত বাড়ানো আমাদের সকলের দায়িত্ব। কনকনে এই শীতে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে শীতার্তদের সাহায্যে এগিয়ে আসা উচিত। বক্তারা জানান, আজকে শীতার্তদের মাঝে এসএসসি ৯৯ সিলেট বিভাগীয় কমিটির শীতবস্ত্র বিতরণ একটি মহতি উদ্যোগ। শীতার্ত মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার ও আহ্বান জানান তারা।-বিজ্ঞপ্তি
3 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 3 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
8 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
6 আব্দুর রহমান: 1 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের
5 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
3 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক
1 দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ
8 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 6 সোমবার (২১ সেপ্টেম্বর)
1 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত