editor

প্রকাশিত: 10:12 AM, February 23, 2022

সুনামগঞ্জে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ, বিচারের দাবীতে সড়ক অবরোধ ও মানববন্ধন,উত্তেজনা

সুনামগঞ্জে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ, বিচারের দাবীতে সড়ক অবরোধ ও মানববন্ধন,উত্তেজনা

সুনামগঞ্জে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ, বিচারের দাবীতে সড়ক অবরোধ ও মানববন্ধন,উত্তেজনা

3

সুনামগঞ্জ প্রতিনিধি:

5

সুনামগঞ্জে ধর্ষনের পর প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে নির্মম ভাবে হত্যাকান্ডের রেস কাটতে না কাটতেই চোর সন্দেহে উজির মিয়া (৩৫) নামের এক যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এঘটনার বিচারের দাবীতে এলাকাবাসীর দিনভর সড়ক অবরোধ ও মানববন্ধনে দেখা দিয়ে উত্তেজনা। আর সঠিক বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তাভোগীরা।

6

জানা গেছে- গতকাল সোমবার (২১ শে ফেব্রুয়ারী) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মৃত উজির মিয়ার লাশ নিয়ে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা এলাকায় সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। এঘটনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি দিয়ে মৃত উজির মিয়ার লাশকে চাপা দেয়া হয়। এঘটনার পর উত্তেজনা আরো বেড়ে যায়। এর আগে সকাল অনুমান ৯টায় স্থানীয় কৈতক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত উজির মিয়ার মৃত্যু হয়। সে জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাঘেরকোনা গ্রামের বাসিন্দা।
এব্যাপারে নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, সম্প্রতি জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা এলাকায় গরু চুরির ঘটনার প্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারী (মঙ্গলবার) রাতে চোর সন্দেহে পাশর্^বর্তী পাগলা ইউনিয়নের শক্রমর্দন এলাকা থেকে উজির মিয়াকে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানায় নিয়ে রেধরক মারধর করে পুলিশ। পরদিন (১০ ফেব্রুয়ারী) দুপুরে আদালতে হাজির করা হলে ওই যুবকের জামিন মঞ্জুর করে আদালত। পরে তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবনতি দেখে রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসার পর আহত উজির মিয়া আবারও অসুস্থ্য হয়ে পড়লে তাৎক্ষনিক ভাবে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (২১শে ফেব্রুয়ারী) সকালে মৃত্যু হয়।

8

এব্যাপারে শান্তিগঞ্জ উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ও মৃত যুবকের স্বজন ইমরান হোসেন, আনোয়ার মিয়া বলেন- উজির মিয়া একজন নামাজি মানুষ ছিলেন। বিনা অপরাধে পুলিশ ধরে নিয়ে নির্যাতন করার কারণে তার মৃত্যু হয়েছে। তার প্রতিবাদে আমরা যখন সড়ক অবরোধ করে মানববন্ধন শেষে বিক্ষোভ করছিলাম তখন উপজেলা প্রশাসনের গাড়ি মৃত উজির মিয়ার লাশকে চাপা দিয়ে চলে যায়। এমন জগন্য ঘটনা আমরা আর কোনদিন দেখিনি। তাই এই অন্যায়ের সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাইদ বলেন- আমাদের কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে এঘটনার সাথে পুলিশের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার উল হালিম সাংবাদিকদের বলেন- এঘটনার সাথে যে বা যারাই জড়িত থাকুক, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন কারো দায় নেবেনা। আমরা এলাকাবাসীকে শান্ত থাকার নির্দেশ দিয়েছি।

2

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

8 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

3 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

7 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

3 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

5 ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

6 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

7 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

4 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

1
2