editor
প্রকাশিত: 5:48 PM, March 5, 2022

শিক্ষার্থীদের স্বপ্নচারী ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে : প্রফেসর ড: আবু ইউসুফ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পলিমার সাইন্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড: আবু ইউসুফ বলেছেন, স্বপ্ন ছাড়া জীবনে সফলতা আসে না, তাই শিক্ষার্থীদের স্বপ্নচারী ও আত্মবিশ্বাসী হতে হবে। স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হলে ভালো করে লেখাপড়ার যোগ্যতা অর্জন করতে হবে। কোনো কারণে পরীক্ষার ফলাফল খারাপ হলে হতাশ হওয়ার কিছু নেই, যে কোন পরিস্থিতিতে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে। পিতা-মাতা ও শিক্ষকদের সম্মান পদর্শন করে সফলতার সিঁড়িকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে হবে। সফলতার জন্য কোনো গোপন কিছু নেই, আছে শুধু স্বপ্ন ও আত্মবিশ্বাস।
শনিবার (৫ মার্চ) নগরীর মীরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এর ২০২১-২২ শিক্ষাবর্ষ একাদশ শ্রেনির ওরিয়েন্টশন উপলক্ষে জামেয়ার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো: গোলাম রব্বানীর সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক মো: মুহিবুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি আব্দুস শাকুর, আল আমিন জামেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওরিয়েন্টশন প্রোগাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসাব বিজ্ঞান বিভাগ এর প্রভাষক মঞ্জুর রহমান, রসায়ন বিভাগ ও একাদশ শ্রেনির ভর্তির কমিটির আহ্বায়ক সহকারি অধ্যাপক জাফর ইকবাল মাহমুদ, সহকারি প্রধান শিক্ষক মো: মোস্তফা কামাল খান। স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান ও কলেজ ইনচার্জ সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, গণিত বিভাগের সিনিয়র শিক্ষক আব্দুর রব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র সাইফুর রহমান ছামি। ইসলামিক সংগীত পরিবেশন করেন দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র শেখ তুহিন। দ্বাদশ শ্রেণির পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের ছাত্র মানজুরুল আম্বিয়া, নবাগতদের মধ্যে পক্ষ থেকে বক্তব্য রাখেন একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র মো: ছাব্বির চৌধুরী। এসময় অন্যনা শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এদিকে বালিকার শাখার পৃথক ওরিয়েন্টশন প্রোগাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অ্যাসিসটেন্ট প্রফেসর মুহ. নুসরাত জাহান কলি। শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো: গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও কলামিষ্ট মুহ. মাহিমা খানম হেপি। সমাপনী বক্তব্য রাখেন বালিকা শাখার কলেজ ইনচার্জ প্রভাষক মোর্শেদা আক্তার। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে