editor
প্রকাশিত: 8:39 PM, November 16, 2022

শুক্রবার সকাল পর্যন্ত সিলেটে ইজতেমার অনুমতি
নিজস্ব প্রতিবেদক
সিলেটে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত ইজতেমার অনুমতি দিয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যায় সিলেট পুলিশ কমিশনার কার্যালয়ে বৈঠক শেষে এ অনুমতি দেওয়া হয়। বৈঠকে সিলেটের পুলিশ কমিশনার নিশারুল আরিফ ছাড়াও জেলা ও মহানগর আওয়ামী লীগ, পরিবহন মালিক নেতৃবৃন্দ, ইজতেমার আয়োজক আঞ্জুমানে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সুদ্বীপ দাশ জানিয়েছেন, বৈঠকে সর্বসম্মতিক্রমে ইজতেমা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। তবে শুক্রবার সকাল ১০ টার মধ্যে ইজতেমা শেষ করার কথা জানানো হয়েছে। সেটি আয়োজকরা মেনে নিয়েছেন।
বৈঠক থেকে বেরিয়ে এসে আঞ্জুমানে হেফাজতে ইসলামের নায়েবে নাজিম মাওলানা সাদ আমিন জানিয়েছেন, পুলিশ অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ইজতেমা শুরু হবে। যথা সময়ে জুম্মার দিন শেষ করা হবে ইজতেমার কার্যক্রম।
এদিকে মঙ্গলবার রাতে পুলিশের তরফ থেকে ইজতেমা পিছনোর নির্দেশ দেওয়ার পর মাঠে অবস্থান করেন সংগঠনের সভাপতি মুফতি রশীদুর রহমান ফারুক। ইতিমধ্যে ইজতেমাস্থল সিলেটের ট্রাক টার্মিনালে হাজারো মুসল্লী অবস্থান নিয়েছেন।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল