editor
প্রকাশিত: 8:12 PM, July 7, 2023
উলামা মাশায়েখ পরিষদ সিলেটের নেতৃবৃন্দ বলেছেন, মহাগ্রন্থ আলকুরআন হচ্ছে মানবতার মুক্তিসনদ। মুসলমানেরা পবিত্র কুরআনকে তাদের জীবনের চাইতে বেশী ভালবাসে। সম্প্রতি রাষ্ট্রীয় মদদে সুইডেনের স্টকহোমে কুরআনে অগ্নিসংযোগ মুসলিম উম্মাহর বুকে চুরিকাঘাতের শামিল। ঐ দেশে অতীতেও কুরআনের অবমাননা করা হয়েছে। বিশ্ব মুসলিমের নিরবতার কারণে সুইডেন বার বার কুরআন অবমাননার দুঃসাহস দেখিয়ে যাচ্ছে। এ ব্যাপারে বিশ্ব মুসলিমকে সাহসী ও কার্যকর উদ্যোগ নিতে হবে। কুরআন অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সুইডেন সরকারকে বাধ্য করতে হবে। অন্যথায় বিক্ষুব্ধ মুসলিম উম্মাহের ক্ষোভের আগুনে সুইডেনের মুসলিম বিদ্বেষীরা পুড়ে ছারখার হয়ে যাবে।
বক্তারা বলেন, সুইডেনে কুরআন অবমাননায় পুরো মুসলিম বিশ্ব ক্ষুব্ধ বিক্ষুব্ধ। আমাদের সরকারও এর নিন্দা জানিয়েছে এজন্য আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি। সুইডেনে বার বার কুরআন অবমাননার ঘটনায় বাংলাদেশের মুসলমানেরা ক্ষুব্ধ। ঈমানের দাবীতে বিক্ষোভের মাধ্যমে সিলেটের ধর্মপ্রাণ মুসলমান প্রমাণ করেছে কুরআন অবমাননা সিলেটবাসী মেনে নিবেনা।
শুক্রবার বাদ জুমআ নগরীর সিটি পয়েন্ট ও চৌহাট্টা পয়েন্টে সুইডেনের স্টকহোমে রাস্ট্রীয় মদদে কুরআন অবমাননার প্রতিবাদে উলামা মাশায়েখ পরিষদ আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল পূর্ববর্তী ও পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। উলামা মাশায়েখ পরিষদ সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় সিটি পয়েন্টে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের সেক্রেটারি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান। নগরীর চৌহাট্টায় মিছিল পরবর্তী সমাবেশে পরিষদের সহ-সভাপতি হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ অলিউর রহমান সিরাজী ও মাওলানা মাশুক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন শায়খ সাঈদ বিন নুরুজ্জামান, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা আলী আক্কাস মোল্লা, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা শেখ হোসাইন আহমদ, মাওলানা আব্দুল কাদির, মাওলানা সাইফুল ইসলাম, হাফিজ শেখ নূর আহমদ, হাফিজ মাওলানা হাফিজুর রহমান, ক্বারী আব্দুল বাসিত মিলন ও মাওলানা গিয়াস উদ্দীন রাজু প্রমুখ।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল