editor
প্রকাশিত: 5:07 PM, July 24, 2021
নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসে সিলেটে চব্বিশ ঘন্টায় মৃতের সংখ্যা ১-এর ঘরে নেমে এসেছে। যা চলতি জুলাই মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন। এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় আরও ৩৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেটে করোনাক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ৬০৭ জন। তন্মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪৮৬ জন মারা গেছেন। সুনামগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারে ৫০ জন ও হবিগঞ্জে ২৮ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৩৪২ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেট জেলায় ২২৭ জন, সুনামগঞ্জের ৪৬ জন, মৌলভীবাজারের ৩৪ জন ও হবিগঞ্জের ৩৫ জন রয়েছেন।
৯৮৩ জনের নমুনা পরীক্ষা করে এই ৩৪২ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩৪.৭৯ ভাগ।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৩৫ হাজার ২০৬ জন। তন্মধ্যে সিলেট জেলার ১৯ হাজার ৭০৭ জন, সুনামগঞ্জের ৩ হাজার ৯০১ জন, মৌলভীবাজারের ৪ হাজার ৬৮১ জন ও হবিগঞ্জের ৪ হাজার ১৮ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৮৯৯ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর, তবে তাদের ক্ষেত্রে নির্দিষ্ট করে জেলা উল্লেখ করা হয়নি।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ২৩৪ জন করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৪৬ জনে।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় জানান, সিলেটে বর্তমানে ৩৯৪ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৪জুলাই/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে