editor

প্রকাশিত: 9:30 PM, March 12, 2024

ফটো সাংবাদিক মামুনের উপর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজার হামলা

ফটো সাংবাদিক মামুনের উপর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজার হামলা

ডেস্ক রিপোর্ট
জাতীয় দৈনিক খবরের কাগজের সিলেট অফিসের ফটো সাংবাদিক মামুন হোসেনের উপর হামলা করেছে সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রেজা। হামলার পাশাপাশি রেজা সাংবাদিক মামুন হোসেন ও তার পরিবারকে এলাকা থেকে বিতাড়িত করার হুমকি প্রদান করেন।

মঙ্গলবার (১২ মার্চ) বিকাল সাড়ে ৫টায় নগরীর মদিনা মার্কেট এলাকায় দলবল নিয়ে রেজা সাংবাদিক মামুন হোসেনের উপর হামলা চালায়।

স্থানয়ীসূত্রে জানা যায়, মঙ্গলবার প্রথম রমজানের ইফতারের জন্য জিলাপি কিনতে মদিনা মার্কেট এলাকার একটি দোকানে যান সাংবাদিক মামুন হোসেন। সেই দোকানে অনেক মানুষের ভিড় ছিল। সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রেজা তার সঙ্গীদের এসে অতর্কিত হামলা চালায় সাংবাদিক মামুন হোসেনের উপর। এসময় অন্যান্য মানুষজন সাংবাদিক মামুন হোসেনকে রক্ষার চেষ্টা করলে রেজা আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠে। এবং সঙ্গীদের নিয়ে মামুন হোসেনকে শারীরিক আঘাত করে। পরে স্থানীয় তাকে উদ্ধার করে।

সাংবাদিক মামুন হোসেনের পরিবার সূত্রে জানা যায়, রমজানের ইফতারের ছবি তোলার জন্য সাংবাদিক মামুন হোসেন বিকাল চারটায় বাসা থেকে বের হন। এরপর জিন্দাবাজার, বন্দরবাজারসহ বেশ কয়েকটি এলাকার ইফতারের ছবি তুলে মদিনা মার্কেট এলাকায় এসে ছবি তুলেন। যেহেতু তার বাসা মদিনা মার্কেট এলাকায় তাই তিনি পেশাগত দায়িত্বপালনের পর বাসায় যাওয়ার আগে ইফতারি কিনতে যান একটি দোকানে। সেখানে সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রেজা এসে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। তখন মামুন হোসেন বলেন, আপনি এমন করছেন কেন সবাইতো এখানে ইফতার কিনতে আসছে। এই কথা মামুন কেন বললেন এই বলে রেজা সাংবাদিক মামুনের উপর হামলা চালান। এরপর রেজার সাথে থাকা অন্যান্য সঙ্গীরাও মামুন হোসেনের উপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে সাংবাদিক মামুন হোসেনের স্ত্রী সাংবাদিক শাকিলা ববি বলেন, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা মনে হচ্ছে না। কারণ এখানে অন্য মানুষজনও ছিলেন তাদের রেখে কেন সাংবাদিক মামুন হোসেনের উপর হামলা করবে। সাংবাদিক শোনার পর হামলাকারী আরও ক্ষিপ্ত হয়। এই হামলা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। কারণ আমরা বিভিন্নসময় চোরাকারবারি, চাঁদাবাজ রাজনৈতিক নেতাসহ তাদের নানা অপকর্ম নিয়ে নিউজ করি। এটাও পূর্বের কোনো নিউজের রেশের কারণে ঘটতে পারে। রেজা হুমকি দিয়েছে আমাদের এই এলাকায় থাকতে দেবে না। বাসায় এসে হামলা করবে। এখন আমি আমার ছোট মেয়ে নিয়ে বাসায় থাকি। তাই কিছুটা ভয়ে আছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়