editor

প্রকাশিত: 10:16 PM, October 23, 2021

মুখে কালো কাপড় বেধে দেশব্যাপি সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির “প্রতিবাদ সমাবেশ”

মুখে কালো কাপড় বেধে দেশব্যাপি সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির “প্রতিবাদ সমাবেশ”

মুখে কালো কাপড় বেধে দেশব্যাপি সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির “প্রতিবাদ সমাবেশ”

দেশব্যাপি শারদীয় দূর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, পুজা মন্ডপে হামলা, প্রতিমা ভাংচুর, অগ্নি, সংযোগ, লুটপাট ও নীপিড়নের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটি।

শনিবার (২৩ অক্টোবর) বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে পার্টির সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পার পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরে নিজ দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ও ক্রমাগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে। অথচ মহান মুক্তিযুদ্ধে এ দেশের ধনী-দরিদ্র, হিন্দুবৌদ্ধ, মুসলিম, খ্রিষ্ঠান সকলের অবদান রয়েছে। কিন্তু রাষ্ট্র এমন এক বিভাজন সুষ্টি করে আজ তাদের সংখ্যালঘু পরিচয়ে নীরাপত্তাহীন করে রেখেছে। বক্তারা আরো বলেন, আজ যদি সকল প্রকার ধর্মীয় হামলার বিচার হতো তবে দেশব্যাপি এমন তান্ডব দেখতে হতো না। তারা প্রশাসনের নির্বিকার থাকায় ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের নিয়ে নানান নাটক না সাজিয়ে তাদের বিচারের আওতায় আনার জোর দাবী জানান। সভাপতির বক্তব্যে কমরেড সিকান্দর আলী বলেন, কুমিল্লা সহ দেশব্যাপি সাম্প্রদায়িক হামলা পূর্ব পরিকল্পিত। একদল উগ্রবাদি জঙ্গী গোষ্ঠী স্বাধীনতার অর্জন কে নস্যাৎ করার লক্ষে বারবার এমন হামলা চালায়। তিনি আরো বলেন, সংবিধানে বিসমিল্লাহীর রাহমানির রাহিম ও রাষ্ট্রধর্ম ইসলাম রেখে কখনই অসাম্প্রদায়ি রাষ্ট্র কায়েম করা যাবে না তাই তিনি ৭২’র সংবিধানে ফিরে যাওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সভার অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পার্টির সিলেট জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড দীনবন্ধু পাল, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড হিমাংশু মিত্র, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আবদুল্লাহ খোকন, জেলা কমিটির সদস্য মহিতোষ চৌধুরী প্রসাদ, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলা সাধারণ সম্পাদক কাজী আলফাজ হোসেন, যুবমৈত্রী সিলেট জেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসনে রুমেল, যুবমৈত্রী সিলেট জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আহমেদ, নারীনেত্রী শিপা ওরাও, আকলিমা আক্তার, ছাত্রমৈত্রী সিলেট জেলা সভাপতি মাসুদ রানা চৌধুরী, ছাত্রমৈত্রী সাধারণ সম্পাদক সালেহ আহমদ, আদিবাসী নেতা মিলন ওরাও। এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন যুবমৈত্রী বিশ্বনাথ উপজেলা সাধারণ সম্পাদক হেলাল আহমদ নাহিদ, প্রদীপ ওরাও, সেলিম আহমেদ, নারী উদ্যোক্তা তাহমিনা বেগম, সেলিনা আক্তার, বাপ্পী দেব প্রমুখ।-

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে