editor

প্রকাশিত: 5:39 PM, March 10, 2022

‘কবি তারানা রেজা চৌধুরীর কবিতায় সমাজের বিচিত্র বিষয় ফুটে উঠেছে’

‘কবি তারানা রেজা চৌধুরীর কবিতায় সমাজের বিচিত্র বিষয় ফুটে উঠেছে’

‘কবি তারানা রেজা চৌধুরীর কবিতায় সমাজের বিচিত্র বিষয় ফুটে উঠেছে’

‘কদম আলীর বিষের বোতল’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

কবি তারানা রেজা চৌধুরী সৃজন ও মননে আদর্শগামী। তাঁর কবিতায় জীবনের বাস্তববাদিতা এবং সংগ্রামশীলতার পরিচয় পাওয়া যায়। সমাজের বিচিত্র বিষয়ও তাঁর কবিতায় ফুটে উঠেছে শৈল্পিক সৌন্দর্যতায়। তিনি যে জীবনকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন, তাঁর প্রক্ষেপণ কবিতায় বিমূর্ত হয়ে ওঠে। সহজ-সরল এবং সহজবোধ্য ভাষার প্রকরণ তাঁর কবিতাকে করেছে গতিসঞ্চারী ও সময়োপযোগী।
‘পাণ্ডুলিপি প্রকাশন’ এবং ‘ভিশন সিলেট’-এর যৌথ উদ্যোগে কবি, প্রাবন্ধিক ও সমাজচিন্তক তারানা রেজা চৌধুরীর ‘কদম আলীর বিষের বোতল’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
দৈনিক সিলেট সংলাপ’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও গবেষক মুহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে গত বুধবার (৯ মার্চ ২০২২ খ্রি.) সিলেট নগরীর হোটেল ডালাস-এর কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি তারানা রেজা চৌধুরীর জীবনসঙ্গী ব্রিগেডিয়ার জেনারেল ইসমত আহমদ চৌধুরী বিপি (অব.), বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক, এমসি কলেজ, সিলেট-এর উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মো. আজিজুর রহমান লসকর, শিক্ষাবিদ ও কবি অধ্যক্ষ কালাম আজাদ, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, শিক্ষাবিদ ও কবি লে. কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মাওলানা শাহ নজরুল ইসলাম, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ ইছবাহ উদ্দিন এবং অনুভূতি প্রকাশ করেন কবি, প্রাবন্ধিক ও সমাজচিন্তক তারানা রেজা চৌধুরী।
নাট্যকার ও আবৃত্তিশিল্পী বাবুল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি বেলাল আহমদ চৌধুরী, কবি বাছিত ইবনে হাবীব, সংগঠক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, কবি ও সংগঠক মাহবুবুজ্জামান চৌধুরী, ওয়ান ব্যাংক মেজরটিলা শাখার ম্যানেজার রাফে শাফকাত আদিল, ডা. সৈয়দ আলমগীর শাফওয়াত, ইরমা তাশফি মোরশেদ এবং লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল লিখিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি সেনুয়ারা আক্তার চিনু। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী লেখক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল। কবি তারানা রেজা চৌধুরীর কাব্যগ্রন্থ ‘কদম আলীর বিষের বোতল’ কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন কবি পপি রশীদ, মিরনা রেজা চৌধুরী, কবি মাসুমা টফি একা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবি তারানা রেজা চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় এবং গ্রন্থের প্রকাশনা উৎসব উপলক্ষে কেক কাটা হয়।
সম্মানিত অতিথির বক্তব্যে বিগ্রেডিয়ার জেনারেল ইসমত আহমদ চৌধুরী বিপি (অব.) বলেন, কবি তারানা রেজা চৌধুরীর একটি অন্তর্দৃষ্টি আছে। আমরা যা দেখি না, তাঁর দৃষ্টিতেই সেটাই প্রতিভাত হয়। কবিতায় এর প্রতিফলন ঘটে। অত্যন্ত মেধাবী ও সাহসী কবি তারানা রেজা চৌধুরীর মননচেতনায় যে সমাজোপলব্ধি ধরা পড়ে, কবিতায় তার সার্থক প্রকাশ ঘটে।
শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর মো. আজিজুর রহমান লসকর বলেন, বিজ্ঞান হচ্ছে জীবনের সামগ্রিক জ্ঞান। কোনো ক্ষেত্রই বিজ্ঞান থেকে দূরে নয়। কবি তারানা রেজা চৌধুরীর কবিতায় বৈজ্ঞানিক চিন্তাধারার একটি প্রয়াস লক্ষ করা যায়। যা তার কবিতায় নতুনত্ব এনে দিয়েছে। জীবনের বিচিত্র বিষয় নিয়ে রচিত কবিতাগুলো তাঁর কাব্যগ্রন্থকে সমৃদ্ধ করেছে।
শিক্ষাবিদ ও কবি অধ্যক্ষ কালাম আজাদ বলেন, কবি তারানা রেজা চৌধুরীর কবিতায় সাম্যবাদী চেতনা ও স্বপ্নবাজ প্রকৃতির গতিময়তা লক্ষ করা যায়। তিনি উত্তরাধুনিক কবিদের মতো কবিতা রচনায় প্রবৃত্ত হননি। বিশ্বাস এবং সৌন্দর্যকে তিনি তার কবিতায় তুলে ধরেছেন। যে বিশ্বাস মানুষের অবলম্বন, সেটাকে তুলে ধরে তিনি অনন্য কাজ করেছেন।
প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী বলেন, কবি তারানা রেজা চৌধুরীর কবিতায় নতুনত্ব আছে। সত্য, সৌন্দর্য এবং বিশ্বাসের প্রতিফলন আছে। এ বিশ্বাসকে কেন্দ্র করেই তাঁর যাপিত জীবন। জীবনের প্রচ্ছন্ন আলোর প্রতিফলনে তার কবিতা সাহিত্যে প্রতিধ্বনিত হবে।
শিক্ষাবিদ ও কবি লে. কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.) বলেন, কবি তারানা রেজা চৌধুরীর মানস গঠিত হয়েছে জীবনভাবনা নিয়ে। এ ভাবনাকে তিনি উপমা, উৎপ্রেক্ষা এবং চিত্রকল্পের মাধ্যমে প্রকাশ করেন। এর ফসল হচ্ছে ‘কদম আলীর বিষের বোতল’ কাব্যগ্রন্থটি। কাব্যগ্রন্থটি বাংলাসাহিত্যে একটি নতুন সংযোজন।
গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ ইছবাহ উদ্দিন বলেন, কবি তারানা রেজা চৌধুরীর কবিতায় স্বপ্নের কথা ফুটে উঠেছে। তিনি নিজেও স্বপ্নবাজ ব্যক্তিত্ব। স্বপ্ন দেখেন এই সমাজটি সাম্যতায় ভরে উঠবে। এ স্বপ্নকে কবিতায় তুলে ধরে তিনি অমর হওয়ার রাস্তাকে উন্মোচন করলেন।
অনুভূতি প্রকাশ করে কবি তারানা রেজা চৌধুরী বলেন, আজকের এই সময়টা আমার জন্য ভিন্ন এক অনুভূতির এবং ভালোলাগার। জীবনে বহু প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। আর এগুলোকে নিয়েছি জীবনের এডভেঞ্চার হিসেবে। আর কবিতা এবং সৃজনশীলতাকে আপন করেছি কেবল নাগরিক দায়বদ্ধতা থেকে। সমাজের অসঙ্গতি, জীবন ও জগতের বাস্তবতা আমাকে প্রবলভাবে নাড়া দেয়। আমার কবিতার মাধ্যমে চেষ্টা করেছি, সহজ-সরল এবং প্রাঞ্জল ভাষায় এগুলোকে পাঠকের কাছে পৌঁছে দিতে। আমার চিন্তার প্রধান অনুষঙ্গ সাম্যবাদ ও সার্বজনীন বিশ্বাসবোধকেও তুলে ধরেছি কবিতায়। আশা করি, এ কবিতাগুলো মানুষকে সভ্যতার অপব্যবহার থেকে দূরে রাখবে। সভ্যতাও মানুষের কল্যাণে আসবেÑএটাই আমার স্বপ্ন।
সভাপতির বক্তব্যে দৈনিক সিলেট সংলাপ’র সম্পাদক, লেখক ও গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান বলেন, কবি তারানা রেজা চৌধুরী এক অসাধারণ প্রতিভা। ছাত্রজীবন থেকেই আমি তাকে চিনি। অত্যন্ত মেধাবী কবি তারানা রেজা চৌধুরী যে চিন্তায় এবং আদর্শে জীবনকে দেখেন, তারই প্রতিফলন ঘটান তাঁর কবিতায়। এটাই তার কবিতার আনুষাঙ্গিক সৌন্দর্যময়তা। তাঁর কবিতার পথচলা আরো বেগবান ও সুদূরপ্রসারী হোক, এটাই প্রত্যাশা করি।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়