editor

প্রকাশিত: 12:18 AM, January 25, 2022

অবিলম্বে ভিসিকে অপসারণ করে শাবির চলমান সংকট সমাধান করুন

অবিলম্বে ভিসিকে অপসারণ করে শাবির চলমান সংকট সমাধান করুন

অবিলম্বে ভিসিকে অপসারণ করে শাবির চলমান সংকট সমাধান করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দ্রুত ভিসির অপসারণ এর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সিলেটের বিশিষ্ট নাগরিকবৃন্দ। সোমবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেটের নাগরিক বৃন্দ আয়োজিত সংহতি সমাবেশ বিশিষ্ট নাগরিকবৃন্দ এই দাবি জানান।
সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম। বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সংহতি সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার মো. আরশ আলী, সিপিবির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সাম্যবাদী দলের জেলা সম্পাদক ধীরেণ সিংহ, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জল রায়, বাসদ সমন্বয়ক আবু জাফর,
গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, ওয়ার্কস পার্টি (মার্কসবাদী) সভাপতি সিরাজ আহমেদ, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, ঐক্য ন্যাপ জেলা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, উদীচী সভাপতি এনায়েত হাসান মানিক, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী রাজু, খেলাঘর জেলা সাধারন সম্পাদক তপন চৌধুরী, জজ কোর্টের আইনজীবী রনেন সরকার রনি, যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, জাতীয় যুব ঐক্য জেলা সাধারণ সম্পাদক আজিজুর রহমান খোকন, চারণ সংগঠক রুবাইয়াত আহমদ, ছাত্র ইউনিয়ন সভাপতি দীপংকর সরকার, ছাত্র ফ্রন্ট সভাপতি সঞ্জয় শর্মা, ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী।
সংহতি সমাবেশে নেতৃবৃন্দ শাবির শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মা প্রকাশ করে বলেন, দীর্ঘ দিন থেকে শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে আন্দোলন করে আসলেও সরকার সংকট সমাধানের জন্য কার্যকর কোন ভুমিকা পালন করেনি। আজ ভিসির অপসারণ আন্দোলনে সারাদেশের মানুষ সংহতি জানাচ্ছে, সমর্থন করছে। কিন্তু ভিসি নির্লজ্জ ভাবে পদ আখড়ে আছেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক ভিসি বিরোধী আন্দোলন বানচাল করার অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। শাবিতে শিক্ষার্থীদের সাথে কোন অনাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় সরকার ও রাষ্ট্রকে নিতে হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন।
সংহতি সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, ওয়ার্কস পার্টি (মার্কসবাদী) জেলা সাধারণ সম্পাদক ডা. হরিদন দাস, বাংলাদেশ জাসদ জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল হোসেন, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, সিপিবি জেলা সদস্য তুহিন কান্তি, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য রেজাউর রহমান রানা, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সভাপতি মোখলেছুর রহমান, চা শ্রমিক আন্দোলনের সভাপতি হৃদেশ মুদি, ব্যাটারি রিকশা সংগ্রাম পরিষদের সংগঠক মঞ্জু আহমদ, চারণ জেলা আহবায়ক নাজিকুল ইসলাম রানা, গণসংগীত শিল্পী রতন দেব, উদীচী জেলা দপ্তর সম্পাদক স্বন্দীপ দেব,নারী মুক্তি কেন্দ্র জেলা সংগঠক ইশরাত রাহী রিশতা, সংস্কৃতি কর্মী নাহিদ পারভেজ বাবু প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন