editor

প্রকাশিত: 11:50 PM, January 27, 2022

একটানা ৪৫ বছর দায়িত্ব পালন শেষে মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান শেখ মকন মিয়ার আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ

একটানা ৪৫ বছর দায়িত্ব পালন শেষে মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান শেখ মকন মিয়ার আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ

একটানা ৪৫ বছর দায়িত্ব পালন শেষে মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান শেখ মকন মিয়ার আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ

ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন

একটানা দীর্ঘ ৪৫বছর ইউপি চেয়ারম্যানসহ ইউনিয়নের বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া। গতকাল (২৬ জানুয়ারি) বুধবার রাতে ইউনিয়নের কামালগঞ্জ বাজার প্রকাশ মকন দোকানস্থ হালিমা খাতুন শিশু বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাঁকে দেয়া বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। উল্লেখ্য, ১৯৯৮খ্রিঃ থেকে ২০২২খ্রিঃ পর্যন্ত একটানা ২৩ বছর তিনি ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর আগে ১৭ বছর তিনি ইউপি সদস্য ছিলেন।
অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য প্রদানকালে আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার ছেলে, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক, আসন্ন মোল্লারগাঁও ইউপি নির্বাচনে টেলিফোন প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ডা. শেখ মোঃ মনসুর রহমান পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষাপটে নির্বাচন থেকে তাঁর প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন।
বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং তরুণ ক্রীড়া সংগঠক আব্দুল আহাদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী ও সাবেক পিপি এ্যাডভোকেট আব্দুল গফফার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র, বর্তমান সিটি কাউন্সিলর মোহাম্মদ আজম খান, সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট-এর সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি এ আর রিপন, বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা সিলেট’র সভাপতি আবদুল মালেক তালুকদার, সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট-এর স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য নজরুল হোসেন ও জাহাঙ্গীর খান, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অন্যতম নেতা এমদাদ হোসেন ও পাভেল আহমদ। স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবী বাবলু আহমদ। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন’র পক্ষ থেকে লিখিত শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন মন্ত্রীর একান্ত সহকারী রুবেল আহমদ।
ইউনিয়নবাসীর পক্ষে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ সমাজকর্মী সিরাজুল ইসলাম, রাজনীতিবিদ জিয়াউল ইসলাম, আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মামুন খান, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবী নূরে আলম সিদ্দিকী খালেদ, আ স ম শাহীন, মকসুদ আহমদ, ইউপি সদস্য মকব্বির মিয়া ও সুজা চৌধুরী, সাবেক ইউপি সদস্য ইলু মিয়া, সমাজসেবী আফরোজ মিয়া, আব্দুল মুকিত, আ্ব্দুল আহাদ, জমশেদ আলী, মাসুক মিয়া, মকদ্দছ আলী খসরু প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন শেখ মোঃ মাহবুবুর রহমান মঞ্জু ও শেখ মোঃ মাহফুজুর রহমান মুন্না। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন গোলজার আহমদ এবং শেষপর্বে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সাদিক আহমদ। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ সংবর্ধিত অতিথিকে সুদৃশ্য ক্রেস্ট, ফুলের তোড়া ইত্যাদি নানা উপহার দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট আব্দুল গফফার বলেন, আমাদের ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া একজন নীতিবান, সৎ ও নিষ্ঠাবান জনপ্রতিনিধি। দায়িত্ব পালনকালে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সাথে তিনি সমান আচরণ করেছেন। রাজনৈতিক জীবনে শত চাপ বা প্রলোভনের মুখেও তিনি আদর্শচ্যূত হননি। সিলেট বিভাগের বিচক্ষণ চিন্তার একজন সালিশ বিচারক হিসেবে তিনি সকল মহলে সমাদৃত। এটা মহান আল্লাহর এক অসামান্য দান। আর এজন্য দল-মতের উর্ধে উঠে সর্বস্তরের মানুষের কাছে তিনি সমান শ্রদ্ধাভাজন। আগামীতেও অপূর্ণতা দূর করতে আমরা তাঁর যোগ্য উত্তরসুরী চাই।
সংবর্ধিত অতিথির বক্তব্যে আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া বলেন, দীর্ঘ ৪৫ বছর ইউনিয়ন পরিষদের বিভিন্ন দায়িত্বে থেকে আপনাদের সেবা করার চেষ্টা করেছি। কতটুকু সফল হয়েছি জানি না, সে বিচারের ভার আপনাদের উপর। এরপরও আমার দায়িত্ব পালনকালীন সময়ে যদি মনের অজান্তে কোন ভুল-ভ্রান্তি করে থাকি, সেজন্য আমি করজোড়ে ক্ষমাপ্রার্থী। তিনি বলেন, আমি ইউপি চেয়ারম্যান পদে আর প্রার্থী হবো না সত্যি, তবে আপনাদের ন্যায়সংগত প্রয়োজনে আমাকে পাশে পাবেন, ইনশাল্লাহ। শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে তিনি সিলেটবাসীর কাছে দোয়া কামনা করেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন