editor
প্রকাশিত: 10:04 PM, January 29, 2022

গোয়াইনঘাট ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় মামার বাজার সংলগ্ন এলাকার একটি মাঠে উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুদুল আলম মাসুদ রানার সভাপতিত্বে, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল আহমদ ও ছাত্রদল নেতা ইউসুফের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী ওসমান গনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম।
পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আমজাদ বক্স কে সভাপতি, মাসুদুল আলম মাসুদ রানাকে সাধারন সম্পাদক, আলীম উদ্দিনকে সিনিয়র সহ সভাপতি, আলমগীর হোসেনকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয় এবং কাউন্সিলের ভোটের মাধ্যমে বিলাল আহমেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহআলম স্বপন, আব্দুল মতিন, শাহ্পরান, জসিম উদ্দিন, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, হাজী খালিক আহমদ, জয়নাল আবেদীন, ওসমান গনি মেম্বার, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ ও সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ খান, শফিক খান, দেলোয়ার হোসেন, সাজু আহমেদ, যুবদল নেতা আবু বকর, শামীম আহমদ, আলিম উদ্দিন দুর্জয় ও জেলা ছাত্রদলের সদস্য শুভ খান প্রমূখ। এছাড়া কাউন্সিলে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমদ বলেন, দেশ জাতির ক্রান্তিলগ্নে শহীদ জিয়ার সৈনিকদের সর্বোচ্চ ত্যাগ শিকারের মানসিকতা তৈরী করতে হবে। ফ্যাসিস্ট বাকশালী সরকারকে হঠাতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। অন্যথায় আমাদের মায়ের মতো নেত্রীর উন্নত চিকিৎসা সম্ভব হবেনা। আওয়ামীলীগের সকল জুলুম নিপীড়ন উপেক্ষা করে বিএনপি একমাত্র তৃনমূলের ভালবাসায় আজো সাহসী ভুমিকা রাখতে সক্ষম হচ্ছে। সকল জুলুম নিপীড়ন উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার শপথ নিতে হবে।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন