editor
প্রকাশিত: 10:15 AM, February 23, 2022

শনিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা
ডেস্ক রিপোর্ট
খাতা-কলমে শীতকাল চলে গেলেও এখনও পড়ছে মাঝারি ধরণের কুয়াশা। তাপমাত্রাও একই জায়গায় ঘুরপাক খাচ্ছে।
তবে আগামী শনিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে পরিস্থিতি পাল্টে যেতে পারে। ক্রমান্বয়ে বাড়তে পারে দেশের তাপমাত্রা।
ঢাকা আবহাওয়া অফিস মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কি.মি.।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নাগাদ সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর বর্ধিত পাঁচদিনে ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়তে পারে। এক্ষেত্রে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বৃষ্টিপাত কেটে গেলে শনিবার থেকেই বাড়বে তাপমাত্রা।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৩ মিলিমিটার।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ২৬ মিনিটে এবংসূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে।
5 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
4 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
2 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়
3 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
4 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
8 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
3 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
4 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা